বাইডেনের গাড়িবহরে আরেক গাড়ির ধাক্কা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের গাড়িবহরের একটি এসইউভি গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে আরেকটি গাড়ি। এ ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে এই দুর্ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এদিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে বের হওয়ার পরপরই তাদের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। 

এক টেলিভিশন ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা বাইডেনকে ঘিরে রেখেছেন এবং তাকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন।  

জানা গেছে, বাইডেনের গাড়িবহরে এসইউভি গাড়িকে ধাক্কা দেয়া সিলভার রঙের সেডান গাড়িটির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এদিকে ঘটনার পরপরই গাড়িটিকে ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। তারা গাড়িচালকের দিকে অস্ত্র তাক করেন। এসময় ওই গাড়ির চালক তার দুই হাত ওপরে তুলে রাখেন। তবে গাড়িটির চালকের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। 

পরে বাইডেন ও তার স্ত্রী জিল নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফেরেন।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর