আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের দক্ষিণে সোমবার রাতে ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদ্গীরণ শুরু হয়েছে।

দেশটির আবহাওয়া অফিসের (আইএমও) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

গেলো কয়েক সপ্তাহ ধরে নর্ডিক দেশটি দক্ষিণ-পশ্চিম উপদ্বীপে তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপের পর যেকোনো মুহূর্তে সম্ভাব্য অগ্নুৎপাতের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়। পরে গত মাসে সেখান থেকে স্থানীয়দের সরিয়ে নেয়ার আদেশ জারি করে কর্তৃপক্ষ।

আইএমও বলেছে, সোমবার রাত ১০টা ১৭ মিনিটে রেইকানেস উপদ্বীপের গ্রিন্ডাভিকের উত্তরে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, অগ্নুৎপাতের সঠিক অবস্থান এবং আকার নিশ্চিত করার জন্য একটি কোস্টগার্ড হেলিকপ্টার শীঘ্রই কাজ শুরু করবে।  

রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি মৎস্য বন্দর গ্রিন্ডাভিকের প্রায় চার হাজার বাসিন্দাকে আগেই সরিয়ে নেয়া হয়েছিল যখন কর্মকর্তারা জানিয়েছিলেন যে, তাদের মাটির নিচে ম্যাগমার একটি টানেল স্থানান্তরিত হচ্ছে। যাকে একটি অগ্নুৎপাতের সূচনা হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয়রা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, ভূমিকম্পের কারণে রাস্তাঘাট ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আইসল্যান্ডে অস্বাভাবিক ঘটনা নয়। দেশটিতে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ সংখ্যক।

এদিকে রেইকানেস উপদ্বীপে ২০২১ সাল পর্যন্ত গেলো আট শতাব্দী ধরে কোনো অগ্ন্যুৎপাত হয়নি।

আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা বলছেন, এটি এই অঞ্চলে আগ্নেয়গিরির কার্যকলাপের একটি নতুন যুগের সূচনা হতে পারে। 

রেইকানেস উপদ্বীপের ফ্যাগ্রাডালসফজাল আগ্নেয়গিরির কাছে পূর্ববর্তী অগ্ন্যুৎপাত ২০২১, ২০২২ এবং এই বছরের শুরুতে হয়েছিল।

আরবিএস  
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
৫০০ বছরেরও বেশি সময় পর সুদূর পূর্ব রাশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গেলো সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। 
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের একটি আগ্নেয়গিরি থেকে অব্যাহত অগ্ন্যুৎপাতের ফলে ওই অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্যত্র সরিয়ে নেওয়া হয় ওই এলাকার অন্তত ১১ হাজারের বেশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর