জনপ্রিয় সব ক্রিসমাস মার্কেট

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ এএম

দুয়ারে কড়া নাড়ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে হাট-বাজারের পসরা। সেগুলোর কোনোটি রঙিন, আবার কোনোটি এখনও আছে ইতিহাসের সাক্ষী হয়ে। জনপ্রিয় সেসব ক্রিসমাস মার্কেটের কথা থাকছে প্রতিবেদনে।

ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দিয়ে কানায় কানায় পূর্ণ ইতালির মধ্যযুগীয় শহর বলগনা ক্রিসমাস পূর্ববর্তী ইচ্ছা পূরণের জন্য একদম উপযুক্ত জায়গা। সেখানে রয়েছে দুটি ক্রিসমাস মার্কেট। এদের মধ্যে একটিতে রয়েছে প্রাচীন স্যান পিয়েত্রো ক্যাথেড্রালে অন্যটিতে প্রাচীন সান্তা মারিয়ায়। সেখানে রয়েছে যিশু খ্রিস্টের জন্মের নানান ঐতিহ্য।

ফ্রান্সের স্ট্রাসবার্গের এই উদযাপন চলে আসছে ১৫৭০ সাল থেকে। এই শহরটিকে ক্যাপিটাল অব ক্রিসমাস বা বড়দিনের শহর হিসেবে দাবি করা হয়। ইউরোপের সবচাইতে পুরানো ক্রিসমাস বাজারগুলোর মধ্যে এটি একটি।

সুইজারল্যান্ডের মাউন্ট পিলাটাস, ইউরোপের সবচাইতে উঁচুতে অবস্থিত এই ক্রিসমাস মার্কেট। এখানে খাড়া এক পাহাড়ের উপরে ট্রেন দিয়ে যাওয়াটা বেশ রোমাঞ্চকরও বটে। পাহাড়ের উপরে থাকা সেসব দোকান থেকে আপনি কিনতে পারেন নানা রকম উপহার।

প্রতি বছর ৭-১০ ডিসেম্বর যুক্তরাজ্যের উত্তর উপকূলীয় শহর পাস্তোতে আয়োজন করা বড়দিনের এই উৎসবটি যেকোনো ভোজন রসিকের প্রিয় তালিকায় জায়গা করে নিতে পারে। জনপ্রিয় সব রন্ধন শিল্পী সরাসরি সেখানে বিভিন্ন রেসিপি রান্না করে দেখান। পশ্চিমা দেশগুলোতে তৈরি করা বিভিন্ন জিনিস আপনি উপহার হিসেবে কিনতে পারেন সেখান থেকে।

শুভ্রতায় ভরা ইউরোপের দেশ পোল্যান্ডের ক্রিসমাস আয়োজনে প্রাণবন্ত শহর ক্রাকোর ক্রিসমাস মার্কেটে গিয়ে আপনার অনুভূতি হবে দারুণ। চারদিকে সাদার রাজ্য আর সেই জাদুকরী আবহ ও বরফের মাঝে বসা বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে কেনাকাটার সুযোগ থাকছে। ঐতিহাসিক শহরটি অদ্ভুত স্থাপত্যশিল্প দ্বারা পরিপূর্ণ। সেই বাজার থেকে আপনি বেছে নিতে পারেন পছন্দের সব অলংকার, ভাস্কর্য ও সুন্দর সব ডিজাইনের টেবিল ক্লথ।

গুহার ভেতর বাজার, সেখানেই চলে দিব্যি কেনাবেচা। শুনেই এই বাজার সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যাওয়াটা স্বাভাবিক। নেদারল্যান্ডের কোবার্গ পাহাড়ের পাদদেশে অবস্থিত ভেলভেট কেভ নামে পরিচিত এই গুহাটি আপন গুণে অনন্য। এই বাজারটির আয়োজন করা হয় প্রতিবছর ১৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরে।

সারা বছরই ডেনমার্কের তিভোলি গার্ডেনের ঐতিহাসিক বিনোদন পার্ক মোহনীয় সৌন্দর্যে ভরপুর থাকে। কিন্তু বড়দিনের আয়োজনে এই জায়গাটি একদম বিস্ময়কর সৌন্দর্য ধারণ করে।

বড়দিন বা খ্রিস্টমাস বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিষ্টীয় উৎসব। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। এই দিনটিই যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা জানা যায় নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।

একাত্তর/আরএ
পবিত্র বড়দিনের আমেজ যখন বিশ্বজুড়ে, ঠিক সেই মুহূর্তে ইউক্রেনজুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ভ্লাদিমির পুতিনের বাহিনী।
ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর, নতুন পোপ নির্বাচন নিয়ে চলছে জোর প্রস্তুতি। শত বছরের ক্যাথলিক রীতি মেনেই নির্বাচিত হবেন নতুন পোপ। প্রক্রিয়াটি বেশ জটিল এবং সময়সাপেক্ষ।
বড়দিনের উপহার নিয়ে বিবাদের জেরে আমেরিকার ফ্লোরিডাতে প্রাণ দিতে হয়েছে এক বোনকে। এ ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে বড়দিনের উৎসব বাতিল করেছে সিরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর