ইমরান খানের আর নির্বাচন করা হচ্ছে না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

শেষ পর্যন্ত আর নির্বাচন করা হচ্ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তানে হতে যাওয়া সাধারণ নির্বাচনে লড়তে পারবেন না তিনি। কারণ, তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে, দেশটির নির্বাচন কমিশন।  

শনিবার, পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে বিষয়টি জানানো হয়েছে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল ইসি’র বরাত দিয়ে এ খবর দিয়েছে। কারাবন্দি ইমরানকে এবার নির্বাচনে লড়াইর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিলো। তার পরও শুক্রবার তিনি মিয়াঁওয়ালি আসনের জন্য মনোনয়ন জমা দেন। 

তার হয়ে মনোনয়ন জমা দেন পিটিআই নেতা উমর বোদলা। কিন্তু সেই মনোনয়নপত্রও বাতিল হয়ে গেলো। পাকিস্তানের হয়ে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক ইমরান খান অনাস্থা ভোটে হেরে গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ হারান। এর পর একের পর সংকট ঘনিয়ে এসেছে তার রাজনৈতিক জীবনে।

তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি উপহার বিক্রি করে দেয়ার অভিযোগে গত ৫ অগস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। ওই সাজার ফলে আগামী পাঁচ বছর পাকিস্তানে কোনও নির্বাচনে লড়তে পারবেন না ইমরান। 

আদালতের এই নির্দেশের বিরুদ্ধে তিনি ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান খান। কিন্তু হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে। এর পর সুপ্রিম কোর্ট আপিল করেন তিনি। সুপ্রিমকোর্ট একটি মামলায় জামিন দিয়েছে ইমরানকে ৷ কিন্তু অন্য মামলার কারণে তাঁর মুক্তি আপাতত মিলছে না। 

এআরএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর