দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতাকে ছুরিকাঘাত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০২:০০ পিএম

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে বিরোধী দলের নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। 

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মঙ্গলবার সকালে বুসানে এক সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির এই নেতাকে ছুরিকাঘাত করা হয়।  

দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, সংবাদ সম্মেলনে এক ব্যক্তি লি'র ওপর ঝাঁপিয়ে পড়েন এবং একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করছেন। এসময় মাটিতে লুটিয়ে পড়েন লি।

পুলিশ জানিয়েছে, লি জায়ে-মিউংয়ের গলায় ছুরিকাঘাত করার পরপরই ঘটনাস্থল থেকে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিন হামলার পরই লিকে হাসপাতালে নেয়া হয়েছে। এসময় তিনি সচেতন ছিলেন বলা জানা গেছে। 

ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

আরবিএস
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর