মার্কিন জাহাজ লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম

এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ট্যাঙ্কার জাহাজ লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তাতে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে ওয়াশিংটন। এর প্রতিবাদেই এ হামলা চালায় হুতিরা। 

ইরানভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ট্যাঙ্কারটি লক্ষ্য করে দু’টি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। 

হামলার কথা স্বীকার করে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, এ হামলায় জাহাজের কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। 

তবে ইয়েমেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এডেন উপসাগরে অবস্থান করার সময় ‘কেম রেঞ্জার’ নামে ওই জাহাজে নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মার্কিন জাহাজে আঘাত হেনেছে। 

দুই মাসেরও বেশি সময় ধরে লোহিত সাগর ও আশপাশের এলাকায় চলা ইসরাইল ও মার্কিন মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুরিরা। এসব হামলায় সবচেয়ে বিপাকে পড়েছে পশ্চিমা দেশগুলো। লোহিত সাগর দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গতি ধীর হয়ে গেছে। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করার ঘোষণা দেয়। এর পরপরই ইসরাইলের পক্ষ নিয়ে হুতিদের লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

সবশেষ চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

আরবিএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর