কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত কঠিন হলো

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম

রেকর্ডসংখ্যক অভিবাসী আসা এবং এর ফলে দিন দিন আবাসন সংকট তীব্র হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা।

অতিরিক্ত বিদেশি শিক্ষার্থীদের চাপে কানাডার অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সোমবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশের ওপর দুই বছরের জন্য একটি ক্যাপ (বিধিনিষেধ) ঘোষণা করেছে।

দেশটি বলছে, এ সময়ের মধ্যে কিছু স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) দেওয়া বন্ধ রাখা হবে। এর ফলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার প্রায় ৩৫ শতাংশ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কানাডায় বর্তমানে রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থী অবস্থান করছে।

দেশটির সরকারের হিসেবে অনুযায়ী, এক দশক আগে কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র দুই লাখ ১৪ হাজারের মত। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে আট লাখ ছাড়িয়েছে।

গত ২০২৩ সালের চেয়ে এবছরও ৩৫ শতাংশ বেশি শিক্ষার্থী কানাডার আসার অনুমোদন পেয়েছে যার সংখ্যা কানাডার অভিবাসান মন্ত্রণালয়ের সূত্র অনুসারে ৩ লাখ ৬০ হাজার।

তবে এই বিধি নিষেধ স্থায়ী নয়, আগামী দুই বছর পর্যন্ত জারি থাকবে এই বিধি বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার।

আগে কানাডায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় (কস্ট অব লিভিং) হিসেবে ব্যাংকে ১০ হাজার কানাডীয় ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকে অর্থের পরিমাণ এটিই রয়েছে।

কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তা ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফি তো আছেই। এই খরচ বছরে বছরে সামঞ্জস্য করা হবে।

কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাই এবার এটি দ্বিগুণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে।

এএ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনকালে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ ও গণ-আন্দোলনের মুখ হয়ে উঠেছেন এক প্রায় অপরিচিত ২৯ বছরের পিএইচডি গবেষক। নাম তাঁর নেহা বোরা। ককরোচ জনতা পার্টি...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর