অবশেষে একমাস পর উদ্ধার হলেন সেই হিমেল 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

বহুল আলোচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনায় মূলহোতা মালেকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ভুক্তভোগী হিমেল পরিবারের সঙ্গে উত্তরা ১০ নম্বর সেক্টরে থাকতেন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই শিক্ষার্থী গত ২৬ ডিসেম্বর নিখোঁজ হন।

পরিবারসূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসায় হাত দেওয়া হিমেল গত ২৬ ডিসেম্বর ব্যবসায়িক প্রয়োজনে নিজ প্রাইভেটকারে করে শেরপুরের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে ছিলেন চালক সামিদুল। এরপর আর তার খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পরও একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে মা তহুরা হক উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হঠাৎ একদিন মায়ের মোবাইলে ভিডিও বার্তা আসে হিমেলের। তারপরই পরিষ্কার হয় হিমেলের অপহরণের ঘটনা।

ওই ভিডিও বার্তায় মাকে উদ্দেশ্য করে অপহৃত হিমেলকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়— “মা, মা, ও মা, ওদের ভাষা আমি বুঝি না মা। ওদের একজন শুধু বাংলায় কথা বলে মা। বাকিদের কথা বুঝি না মা। ওদের সবার কাছে অস্ত্র। কাল যদি না আসো মা, তাহলে ওরা আমার হাত-পা কেটে বাংলাদেশে ভাসিয়ে দেবে বলছে। কাল আসো মা। ৫ থেকে ১০ মিনিট লাগবে টাকা পৌঁছে দিতে মা। কালই আসো, টাকা দিয়ে আমাকে নিয়ে যাও মা।”

একাধিক ভারতীয় মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে ভুক্তভোগীর মাকে ফোন দিয়ে ছেলেকে মুক্ত করতে মুক্তিপণ হিসেবে দুই কোটি টাকা দাবি করা হয়। পরবর্তীতে বলা হয়— ৩০ লাখ টাকা না দিলে সন্তানের হাত কেটে হত্যা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় অপহরণের ধারায় নিয়মিত মামলা হয়।

এ প্রসঙ্গে কমান্ডার মঈন বলেন, ঘটনার পর থেকে অপহৃত হিমেলকে উদ্ধারে ছায়া তদন্ত ও অভিযান পরিচালনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এআর
চিরসাথী হওয়ার শপথ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলেন হরিবন্ধু প্যাটেল ও তাঁর নববিবাহিতা স্ত্রী। কিন্তু সেই স্বপ্নের যাত্রা যে এমন এক বিভীষিকায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভারতের ওড়িশার...
নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে।
মিশর সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের সিনেটর বব মেনেনডেজের বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ফেডারেল কোর্টে মেনেনডেজের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের...
হাইতিতে মার্কিন নাগরিক এক নার্সকে তার সন্তানসহ অপহরণ করা হয়েছে।শনিবার ক্যারিবিয় দ্বীপরাষ্ট্রটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল রই হাইতি’ এ তথ্য জানিয়েছে।‘এল রই হাইতি’ এক বিবৃতিতে জানায়,...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর