৯০ হাজার সেনা নিয়ে বিশাল মহড়ায় ন্যাটো, বাড়ছে উত্তেজনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম

৯০'এর দশকে স্নায়ুযুদ্ধ যুগের অবসানের পর সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সামরিক জোট। এ মহড়াকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আবারও উত্তেজনা বাড়ছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চার মাসব্যাপী বৃহৎ আকারের সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ বুধবার শুরু হয়েছে। আগামী ৩১ মে শেষ হবে এই মহড়া।

ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়, ডক ল্যান্ডিং জাহাজ ‘গানস্টন হল’ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক থেকে রওনা হয়েছে এবং বেশ কয়েকটি অপারেশনের পর আটলান্টিক অতিক্রম করবে। এছাড়া কানাডার যুদ্ধজাহাজ ‘ইউএসএস শার্লটটাউন’ এই মাসের শেষ দিকে ইউরোপের উদ্দেশ্যে কানাডার হ্যালিফ্যাক্স ত্যাগ করবে।

এ সামরিক মহড়া একাধিক স্থানে অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ন্যাটোর নতুন প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হবে। উত্তর ইউরোপ থেকে মধ্য ও পূর্ব ইউরোপ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে কয়েক মাস ধরে সামরিক মহড়া চালানোর ন্যাটোর সক্ষমতা প্রদর্শিত হবে এই মহড়ায়।

ন্যাটো যৌথ বাহিনীর ইউরোপের কমান্ডার-ইন-চিফ ক্রিস্টোফার ক্যাভালি জানান, ন্যাটের ৩১টি সদস্যদেশ এবং অংশীদার দেশ সুইডেনের প্রায় ৯০ হাজার সেনা এ মহড়ায় অংশগ্রহণ করবেন।

এছাড়াও এ মহড়ায় ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৮০টির বেশি যুদ্ধবিমান, ১৩৩টি ট্যাংকসহ অন্তত এক হাজার ১০০টি যুদ্ধযান থাকবে।

এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো গত রোববার রাশিয়া নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’র আকার শীতল যুদ্ধের পরিকল্পনায় জোটের ‘অপরিবর্তনীয় প্রত্যাবর্তনের’ প্রমাণ।

সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়াকে মোকাবিলা করতে গেলো কয়েক দশক ধরে নানা পরিকল্পনা সাজিয়েছে জোটটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ৯০'এর দশকে স্নায়ুযুদ্ধ যুগের অবসানের পর নতুন করে এ মহড়া আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। 

সবশেষ ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময় এ ধরনের বড় আকারের মহড়া চালিয়েছিল ন্যাটো। তাতে অংশ নিয়েছিল এক লাখ ২৫ হাজার সেনা। আর ২০১৮ সালের এক মহড়ায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার সেনা।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর