ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলায় রায় শুক্রবার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার ব্যাপারে হেগের আন্তর্জাতিক আদালত (আইসিজে) শুক্রবার রায় ঘোষণা করতে পারে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে গাজায় যথেষ্ট পরিমাণ মানবিক ত্রাণ পাঠানোর নির্দেশ জারি করতে পারে আদালত, এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রোটিয়া আইনজীবীরা। 

ইসরাইলভিত্তিক দৈনিক হারেজ ও দক্ষিণ আফ্রিকার নিউজ২৪ জানিয়েছে, শুক্রবার আদালতের রায় শোনার জন্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল হেগের আদালতে উপস্থিত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, গণহত্যার অভিযোগের মামলায় আদালতে যথাযথ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। ফলে রায় ইসরাইলের বিপক্ষে যাবে বলেই ধারণা দক্ষিণ আফ্রকার আইনজীবীরা।   

গেলো ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। গণহত্যা বন্ধ করতে ইসরাইলকে বাধ্য করার জন্য গত বছরের ডিসেম্বর মাসের শেষদিকে আইসিজেতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। 

মামলার অভিযোগে বলা হয়, ইসরাইল গাজার অধিবাসীদের ওপর গণহত্যা চালিয়েছে, গণহত্যা চালাচ্ছে এবং ভবিষ্যতেও গণহত্যা চালানোর ঝুঁকি সৃষ্টি করছে। একইসঙ্গে ইসরাইল যেন উপত্যকাটিতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে, সে নির্দেশ দিতে আইসিজের প্রতি আহবান জানানো হয়েছে। 

জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আদালত দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে পদক্ষেপ নিয়ে থাকে।

আইসিজের দেওয়া সিদ্ধান্তগুলো মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার ক্ষেত্রে কোনো দেশের ওপর খুব কম চাপ প্রয়োগ করতে পারে এই আদালত।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর