চিরদিনের জন্য নাৎসিবাদ মুছে ফেলা হবে: পুতিন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম

আধুনিক নাৎসিবাদকে পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে ফেলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন এবং বালটিক প্রজাতন্ত্রগুলো হিটলারের নাৎসিবাদী নীতি ও আদর্শ গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার রাশিয়ার লেলিনগ্রাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিবাদী বাহিনীর হাতে সোভিয়েত নাগরিকদের হত্যার স্মরণ সভায় এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। খবর দ্য মস্কো টাইমসের। 

পুতিন বলেন, আজকাল নুরেমবার্গ ট্রায়ালের ফলাফল কার্যকরভাবে বদলে দেয়া হচ্ছে। কিছু দেশ ইতিহাসের পুনর্লিখন এবং নাৎসিবাদকে রংচং লাগিয়ে হিটলারি আদর্শ এবং পদ্ধতিতে নিজেদেরকে সজ্জিত করছে। 

এসময় বালটিক অঞ্চলের কয়েকটি দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব দেশ  যারা রুশভাষী সংখ্যালঘুদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। 

কেজিবির সাবেক এ গোয়েন্দা আরও বলেন, কিয়েভ সরকার হিটলারের সহযোগী এসএস সদস্যদের শক্তিশালী করছে এবং যারা নাৎসিবাদকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দেয়। 

তার মতে, ইউরোপের অনেকগুলো দেশে রাষ্ট্রীয় নীতি হিসেবে রুশভীতিকে ছড়িয়ে দিচ্ছে। 

সবার ভালোর জন্য নাৎসিবাদকে নির্মূল করতে তার সরকার সবকিছুই করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর