চিলিতে দাবানলে নিহত ১০, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্যাঞ্চলের বনভূমিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

শুক্রবার হতাহতের এ ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

স্থানীয় কর্মকর্তারা দাবানলে প্রাথমিক ক্ষয়ক্ষতির কথা জানানোর পর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন, যাতে দাবানল মোকাবেলায় প্রয়োজনীয় সবকিছু করা যায়।

কর্মকর্তারা জানান, ভিনা দেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলে দাবানল কেন্দ্রীভূত রয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এছাড়াও কয়েকশ হেক্টরের বনভূমি পুড়ে গেছে এবং স্থানীয় লোকজনকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে।

চিলির জাতীয় বন কর্তৃপক্ষ কোনাফ জানায়, দাবানলে কেবলমাত্র ভালপারাইসো অঞ্চলের প্রায় ৪৮০ হেক্টর জমির বনভূমি পুড়ে গেছে।

এল নিনো আবহাওয়াজনিত কারণে দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে সৃষ্ট গ্রীষ্মকালীন তাপদাহ এবং খরার প্রভাবে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এক্ষেত্রে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তপ্ত পৃথিবী তাপদাহ এবং দাবানলের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি অনেক বাড়িয়ে দিয়েছে। আগামীতে এমন ঘটনা আরও ঘটতে পারে। 

আরবিএস
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর