পাকিস্তানে বোমা হামলায় আরও ছয় নিরাপত্তাকর্মী নিহত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে আলাদা বোমা হামলায় ছয় নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে কে বাবা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। 

বৃহস্পতিবার দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের মধ্যেই হামলা ও হতাহতের এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এসব তথ্য নিশ্চিত করেছে। 

এদিন খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হলে, ঘটনাস্থলেই নিহত হন চার পুলিশ কর্মকর্তা।

ডেরা ইসমাইল খান জেলার পুলিশপ্রধান রউফ কুয়াইসরানি ডনকে জানান, কুলাচি এলাকায় একটি পুলিশের বহরকে লক্ষ্য করে বোমা হামলা ও গুলি ছোড়া হয়। 

তিনি আরও জানান, ঘটনার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।

এক বিবৃতিতে প্রদেশটির অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) আরশাদ হুসেন শাহ এ হামলার নিন্দা জানিয়েছেন।  

তিনি বলেন, এ ধরনের হামলা পুলিশকে তার দায়িত্ব পালন করা থেকে বিরত রাখতে পারবে না। জাতি ও রাষ্ট্র আইনশৃঙ্খলা বাহিনীর পাশে রয়েছে। 

এদিকে বেলুচিস্তানের খারানে বোমা বিস্ফোরণে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। 

জেলার ডেপুটি কমিশনার মুনির আহমেদ সুমরো বলেন, একটি গাড়ি একটি ভোটকেন্দ্রে যাওয়ার পথে একটি ল্যান্ডমাইনকে আঘাত করলে হতাহতের এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় আরও সাত নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কোয়েটায় স্থানান্তরিত করা হয়েছে। 

এর আগে মঙ্গলবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগের দিন দেশটিতে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন, আহত হয়েছেন আরও অনেকে। নির্বাচন বানচালের জন্য এসব সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীনরা।

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। আগামীকাল শুক্রবার দুপুর ২টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর