যমজ সন্তানসহ ভারতীয় দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যে নিজস্ব বাড়ি থেকে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি এবং তাঁদের যমজ শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটির ভেতর থেকেই মঙ্গলবার ওই চারজনের মদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি রাজ্য পুলিশ।

জানা গেছে ওই দম্পতির শরীরে গুলির আঘাত ছিলো। বাড়ির বাথরুমের ভেতরে পাওয়া যায় তাদের দেহ। আর বেডরুম থেকে উদ্ধার হয় তাঁদের যমজ ছেলের মরদেহ। মৃত দম্পতির নাম আনন্দ সুজিত হেনরি (৪২) এবং তাঁর স্ত্রী অ্যালিস প্রিয়াঙ্কা (৪০)৷ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত ছিলেন ওই দম্পতি।

ক্যালিফোর্নিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কীভাবে চারজনের মৃত্যু হলো তা জানতে তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছেন। এরিমধ্যে সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। বাথরুমের ভেতরে যেখানে ওই দম্পতির দেহ মিলে, সেখান থেকেই একটি পিস্তল এবং গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ওই পরিবারের খোঁজ নিতে একটি ফোন আসে তাদের কাছে৷ এর পর ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভেতরে ঢুকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে পুলিশ পৌঁছার আগে কেউ জোর করে ওই বাড়ির ভেতরে ঢুকেছে, এমন প্রমাণ পায়নি পুলিশ। ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তাঁর স্ত্রী ছিলেন সিনিয়র অ্যানালিস্ট৷ দু’বছর আগে তাঁরা সান মাতেও কাউন্টিতে আসেন। ভারতে ওই দম্পতির আত্মীয়দের সাহায্য করছে আমেরিকার ভারতীয় দূতাবাস। সাম্প্রতিক সময়ে আমেরিকার বিভিন্ন রাজ্যে ভারতীয় শিক্ষার্থীদের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর এই মর্মান্তিক খবরে দেশটির ভারতীয় কমিউনিটিতে ব্যাপক শোক ও উদ্বেগের কারণ হয়েছে।

 

এআর
বিরলের মধ্যে বিরলতম ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৮টি জমজ শিশুর জন্ম হয়েছে। এর আগে, কোনো হাসপাতালে বা কোথাও এমনটা ঘটেছে বলে কোনো নজির কেউ মনে করতে...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিলের সময় শেষ হয়েছে।...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর