এক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৮ জমজ শিশুর জন্ম

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:৪২ পিএম

বিরলের মধ্যে বিরলতম ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১৮টি জমজ শিশুর জন্ম হয়েছে। এর আগে, কোনো হাসপাতালে বা কোথাও এমনটা ঘটেছে বলে কোনো নজির কেউ মনে করতে পারছেন না।

স্থানীয় চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে একদিনে এতো যমজ শিশুর জন্ম এই প্রথম। এর আগে রাজ্যের কোনো হাসপাতালে এমন নজির তৈরি হয়েছে কি না, তা চিকিৎসকদের কাছেও অজানা।

মঙ্গলবার থেকে বুধবার (১৬ অক্টোবর) ২৪ ঘণ্টায় এক জোড়া নয়, দুই কিংবা তিন জোড়া নয়, একবারে ৯ জোড়া যমজ শিশু জন্ম নিলো হাসপাতালটিতে। ৯ জন প্রসূতি এসব যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

পশ্চিমবঙ্গের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, এই শিশুদের মধ্যে ১১ জন কন্যসন্তান। ৭ জন পুত্রসন্তান আছে এদের মধ্যে। সব মা ও শিশুরাই সুস্থ আছেন। চারজনের ওজন কম থাকায় তাদের এনআইসিইউ’তে (নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা আছে। তারাও ভাল আছে।

তিনি আরো জানান, হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। জমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল। ৯ প্রসূতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ও তারা সবাই প্রথমবারের মতো মা হলেন।

হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসংখানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একটি জমজ শিশু জন্মায়। এক্ষেত্রে একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। তিনি জানান, চিকিৎসক,  অজ্ঞান করার ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুনভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।

আর এক চিকিৎসক ডা. সুপ্রতিক বসু জানান, ২ কেজি থেকে ২ কেজি ২০০ ওজন রয়েছে সদ্যোজাতদের। এদের কারো কারো বাবা-মায়ের বাড়ি বাঁকুড়া, হুগলি, নদীয়া। একজনের বাড়ি ঝাড়গ্রামে। দুটি পরিবারের বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়।

বর্ধমানের কাইতির বাসিন্দা কৃষ্ণা নায়েক। তার পরিবারে জোড়া কন্যা জন্মেছে। নাম দিয়েছেন লক্ষ্মী আর সরস্বতী। শিখা সাঁতরা জানান, তার ভাগ্নীরও জমজ শিশু জন্মেছে। দুই প্রসূতির আত্মীয়াই জানান, হাসপাতালের ব্যবস্থাপনা খুব ভাল। ডাক্তারবাবুরা খুব আন্তরিক।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলেন, এর আগে হাসপাতালে এমনটা হয়নি। এটা এক বিরল ঘটনা ও রেকর্ড। আমরা এটিকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন করবো।

এআর
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর