কারচুপির বিচার বিভাগীয় তদন্ত চায় পিটিআই

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম

পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপি নিয়ে রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টার অভিযোগ নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খানের দল পিটিআই-এর চেয়ারম্যান গওহর আলী খান। 

রোববার, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গওহর আলী বলেন, এই প্রথম একজন কমিশনার তার বিবেক অনুযায়ী সঠিক তথ্য জাতিকে জানিয়েছেন। এর বিচার বিভাগীয় তদন্ত দরকার। 

তিনি বলেন, এমন গুরুতর অভিযোগের উপর একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করা উচিত এবং একটি তদন্ত করা উচিত এবং সেখানে পাওয়া সব তথ্য জনগণের সাথে ভাগ করে নেয়া উচিত।

রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা অভিযোগ করেছেন যে, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা 'কারচুপির' সাথে জড়িত ছিলেন।

যদিও পাকিস্তানের নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি এই অভিযোগ অস্বীকার করেছে এবং এনিয়ে একটি বিবৃতিও দিয়েছে। অভিযোগ তদন্তে কমিটিও করেছে ইসিপি।

চাট্টা বলেন, যেসব প্রার্থীরা ভোটে হারছিলেন, তাদেরই জয়ী করা হয়েছে। আমি এসবের দায় নিজের কাঁধে নিচ্ছি। পাশাপাশি, এ-ও বলছি যে, প্রধান নির্বাচনী কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সঙ্গে জড়িত।

তিনি শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি, সব কুকর্মের দায় নিজের কাঁধে নিয়ে নিজের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। তিনি জানান, জাতির সঙ্গে বেঈমানির অপরাধবোধ থেকে তিনি আত্মহত্যারও চিন্তা করেছিলেন।

পিন্ডির এই আমলার এসব অভিযোগ এমন এক সময়ে এলো, যখন দেশটিতে নির্বাচনে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনে পাকিস্তানজুড়ে বিক্ষোভ করছে ইমরান খানের দল পিটিআই।

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর