নাভালনির মৃত্যু নিয়ে ইউক্রেনের গোয়েন্দা প্রধানের বিস্ফোরক মন্তব্য

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি রক্ত ​​জমাট বাঁধার কারণে মারা গেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দা প্রধান। এমন বিস্ফোরক মন্তব্যের মধ্যদিয়ে নাভালনিকে কারাগারে হত্যার করার জল্পনাকে কার্যত অস্বীকার করলেন তিনি।

ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে।  

এর আগে রোববার বুদানভ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি হয়ত আপনাদের হতাশ করতে পারি, তবে আমরা জানি যে তিনি রক্ত ​​​​জমাট বাঁধার কারণে মারা গেছেন। 

নাভালনির মৃত্যুর বিষয়ে তিনি মোটামুটি নিশ্চিত বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।  

তবে তিনি কীভাবে এ বিষয়ে এতোটা নিশ্চিত হলেন তা স্পষ্ট করেননি বুদানভ। 

 ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ।

এর আগে গেলো ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর নাভালনির মৃত্যু হয় বলে রুশ কারা কর্তৃপক্ষ জানায়। কিন্তু নাভালনির পরিবার ও তার সমর্থকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই মৃত্যুর জন্য দায়ী করেছেন।

গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো তাকে। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। যার ফলস্বরূপ রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো।

গত বছরের শেষের দিকে নাভালনিকে বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার হিসেবে পরিচিত আর্কটিক পেনাল কলোনিগুলোর একটিতে স্থানান্তর করা হয়েছিলো। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ৪৭ বছর ছিলো।

সবশেষ শনিবার অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।  

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর