ছয় মাসের জন্য পেট্রল রপ্তানি বন্ধ করলো রাশিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ পিএম

বিশ্ববাজারে ছয় মাসের জন্য পেট্রোল রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে রাশিয়া। আগামী পহেলা মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

স্থানীয় সময় মঙ্গলবার তাসের বরাতে বিবিসি জানিয়েছে, আসন্ন শীত মৌসুমে রাশিয়ার অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যেতে পারে এমন শঙ্কায় ছয় মাসের জন্য অন্যতম প্রধান জ্বালানি পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন।

এর আগে ২০২৩ সালের শুরুর দিকেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল রাশিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত (ইএইইউ) সদস্য দেশগুলো। যার মধ্যে রয়েছে আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান এবং কিরগিজস্তান, মঙ্গোলিয়া এবং উজবেকিস্তান। এ ছাড়াও জর্জিয়ার আবখাজিয়া এবং সাউথ ওসেটিয়া অঞ্চল দুটি এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

গত সেপ্টেম্বরে জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছিল রাশিয়া। শীত আসার আগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সে সময় চাহিদা বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ে এবং বাজারে ঘাটতি দেখা গিয়েছিল। ওই সময়েও বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তানকে এর আওতার বাইরে রাখা হয়েছিল। তবে বেশির ভাগ বিধিনিষেধ নভেম্বরে উঠিয়ে নেওয়া হয়েছিল।

২০২৩ সালে রাশিয়া ৪ কোটি ৩৯ লাখ টন পেট্রোল উৎপাদন করেছিল। এর মধ্যে রপ্তানি হয়েছিল ৫৭ লাখ ৬০ হাজার টন পেট্রোল। 

এআর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর