অবশেষে পাকিস্তানে বসছে সংসদের প্রথম অধিবেশন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মসনদ দখলের লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও অনিয়মের পর সরকার গঠন নিয়ে নানাবিধ নাটকীয়তা শেষে, অবশেষে দেশটির জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে বৃহস্পতিবার। পাকিস্তানের জাতীয় পরিষদের সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, এদিন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে এই অধিবেশন।

প্রেসিডেন্টের আহবান ছাড়াই, পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসতে যাচ্ছে। প্রেসিডেন্ট আরিফ আলভির অপারগতা জানানোয় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে স্পিকার রাজা পারভেজ আশরাফ অধিবেশন ডাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন হয়েছে। সে অনুযায়ী জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন বসার সবশেষ সময় ২৯ ফেব্রুয়ারি।

এই অধিবেশনেই ঠিক হবে ইসলামাবাদে কারা সরকার গঠন করতে যাচ্ছে। উদ্বোধনী অধিবেশনে শুরুতেই নির্বাচিত সব পার্লামেন্ট সদস্য শপথ নেবেন। এরপর গোপন ব্যালটের মাধ্যমে হবে নতুন স্পিকার নির্বাচন। স্পিকার নির্বাচন হয়ে গেলে নতুন স্পিকার একজন ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য তফসিল দেবেন। স্পিকার নির্বাচনের মতো একই প্রক্রিয়া মেনে গোপন ব্যালটে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

স্পিকার পদে আয়াজ সাদিককে মনোনীত করেছে পিএমএল-এন

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবার পর পুরোনো স্পিকার প্রধানমন্ত্রী নির্বাচনে তফসিল দেবেন। সেই সঙ্গে নতুন প্রধানমন্ত্রী হবেন জাতীয় পরিষদের নেতা। পাকিস্তানে, সাধারণত জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন যেদিন বসে, তার পরদিন কিংবা একদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় পরিষদের সচিবালয়ে প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন।

এরই মধ্যে পাকিস্তানের সাবেক জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তার দল থেকে আবারও এই পদে মনোনীত করা হয়েছে। বুধবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ডেপুটি সেক্রেটারি জেনারেল আতাউল্লাহ তারার এ খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে, দলটির প্রধান নওয়াজ শরীফ স্পিকার পদে আয়াজ সাদিককে মনোনীত করেছেন। ডেপুটি স্পিকারের নাম পরে দেয়ার কথা জানিয়েছে দলটি।

পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরীফ বলেছেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে তার ছোট ভাই শাহবাজ প্রধানমন্ত্রীর জন্য সেরা পছন্দ। আগের মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজের কর্মক্ষমতার প্রশংসা করে তিনি আরও বলেন, শাহবাজ যেভাবে দেশকে খেলাপি হওয়া থেকে রক্ষা করেছে তা নজিরবিহীন। নওয়াজ আশা জানান, এক থেকে দুই বছরের মধ্যে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

পাকিস্তানে নির্বাচনে এককভাবে সরকার গঠনে কোনো দল জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ভোটের ফল প্রকাশিত হওয়া ২৬৪টি আসনের মধ্যে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

 

পাকিস্তানে সরকার গঠনের জন্য পিএমএল-এন ও পিপিপি’র নেতৃত্বে ছয়দলীয় জোট কাজ করছে। ২ মার্চের মধ্যেই এই সরকার গঠিত হতে পারে। জাতীয় পরিষদে ছয়দলীয় জোটের সদস্য ২০৭ জন। ৩৩৬ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ১৬৯ আসন প্রয়োজন। অন্যদিকে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়ে বসতে যাচ্ছেন বিরোধী দলে।

পিএমএল-এন ও পিপিপি সমঝোতা অনুযায়ী পিএমএল-এনের নেতা শাহবাজ শরীফই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর পিপিপি নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। তবে দলটির প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি কোন সাংবিধানিক পদ ও মন্ত্রিসভার সদস্য হতে রাজি হননি। পিপিপি’র সংসদ সদস্যরাও মন্ত্রিত্ব নেবেন না। এর পরিবর্তে সিনেটের নিয়ন্ত্রণ থাকবে বিলওয়ালের হাতে।

এদিকে, পিটিআই নেতা ব্যারিস্টার গওহর খান বলেছেন, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংরক্ষিত আসনসহ সব সদস্য ছাড়া জাতীয় পরিষদ অসম্পূর্ণ থেকে যাবে। পাকিস্তানের নির্বাচন কমিশন যদি রাজনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নিতে চায়, তাহলে তাকে এসআইসি সদস্যদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ করতে হবে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবানও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী ২ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত সিইসি সিকান্দার সুলতান রাজার পদত্যাগও দাবি করেছে দলটি।

আদিয়ালা কারাগারে বন্দি পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোঁচায় আমাদের আসন চুরি করে নেয়া হয়েছে। জনগণ ইমরান খানকে ম্যান্ডেট দিয়েছে। জাতির ম্যান্ডেট ও আমাদের আসন আক্রমণ হয়েছে।

অন্যদিকে, পাকিস্তানে সেনাবাহিনীর পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জমিয়ত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেছেন, সেনাবাহিনীর পছন্দে সরকার গঠিত হলে তা টিকবে না। সেই সরকারের পতন হবেই। বর্তমানে যাঁরাই এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে এ জন্য তাঁদের চোখের জল ফেলতে হবে।

এআর
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর