আবারও পিটিআইয়ের চেয়ারম্যান হলেন গহর আলী

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

ইমরান খানের অবর্তমানে ঠিক মতো দল পরিচালনা করতে না পারার অভিযোগে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল ব্যারিস্টার গহর আলী খানকে। কিন্তু এক সপ্তাহ না যেতেই সবাইকে চমকে দিয়ে পিটিআই চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন গহর। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো পিটিআইয়ের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

বৃহস্পতিবার পিটিআইয়ের এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন। 

বিবৃতিতে বলা হয়েছে, চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্যানেল নিজেদের প্রত্যাহার করে নিলে গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্যানেল প্রত্যাহারের পর শুধু তিনিই একমাত্র প্রার্থী ছিলেন। 

এছাড়া দলের ঘোষণা অনুযায়ী, ওমর আইয়ুব খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিটিআইয়ের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এর আগে গেলো বছরের নভেম্বর মাসে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ইমরান খান আইনি জটিলতা এড়াতে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি গহর আলীকে দলীয় প্রধানের পদে মনোনীত করেছিলেন। ইমরান খান বর্তমানে কারাবন্দি রয়েছেন। 

গত মাসে পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তখন গহর আলী খান তার পিটিআইয়ের চেয়ারম্যান পদ হারান। আগামী ৩ মার্চ পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে পাকিস্তান নির্বাচন কমিশন-ইসিপি। 

 

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর