অ্যামাজন জঙ্গলে মিললো নতুন প্রজাতির বিশাল সাপ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:৫১ পিএম

পৃথিবীর ফুসফুস হিসাবে খ্যাত অ্যামাজন জঙ্গল যেন এক চির-হরিৎ বিষ্ময়। শুধু গাছ-গাছালিই নয়, সেখানে রয়েছে হাজারো প্রজাতির সব প্রাণী। ৬৫ মিলিয়ন বছর ধরে প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে টিকে সেই অ্যামাজনে এবার দেখা মিলল বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডার। 

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক অ্যামাজন জঙ্গলের ইকুয়েডর অংশে ভ্রমণে গিয়ে উত্তরাঞ্চলীয় সবুজ অ্যানাকোন্ডার (ইউনেকটেস আকায়ইমা) খোঁজ পান। তবে সাপের এ প্রজাতি আগে নথিভুক্ত ছিল না। স্থানীয়ভাবে গুঞ্জন আছে, এটি পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রজাতির সাপ।

যার দৈর্ঘ্য ২৬ দশমিক ৮ ফুট লম্বা ও ওজন প্রায় ২০০ কেজি । বর্তমানে এটাই বিশ্বের সবচেয়ে বড় সাপ। নতুন এই প্রজাতির সাদৃশ্য রয়েছে ১ কোটি বছর আগে অস্তিত্ব থাকা সবুজ অ্যানাকোন্ডার সাথে । তাই এই প্রজাতির সাপটির নাম দেয়া হয়েছে, নর্দান গ্রিন অ্যানাকোন্ডা।

গত ১৬ ফেব্রুয়ারি গ্রিন অ্যানাকোন্ডা নিয়ে একটি গবেষণা বৈজ্ঞানিক জার্নাল ‘ডাইভারসিটি’তে প্রকাশ করা হয়। এরপরই ৪০ বছর বয়সী ডাচ জীববিজ্ঞানী অধ্যাপক ভঙ্ক সামাজিক মাধ্যমে একটি ভিডিওটি শেয়ার করেন। যেখানে দেখা যায় বিশাল আকারের এই জলজ দৈত্যের পাশাপাশি সাঁতার কাটছেন তিনি!। 

অধ্যাপক ভঙ্ক বলেন, আমরা সাপটির নতুন প্রজাতির লাতিন নাম দিয়েছি ইউনেক্টেস আকায়ামা, ইংরেজিতে নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা। আকায়ামা শব্দটি এসেছে উত্তর দক্ষিণ আমেরিকার বিভিন্ন আদিবাসী ভাষা থেকে। যার অর্থ মহান বা বিরাট সাপ। আমার দেখা সবচেয়ে বড় অ্যানাকোন্ডা এটি । যা দেখতে অনেকটা গাড়ির টায়ারের মতো মোটা । আমার মাথার আকারের মতো ছিল এর বিশাল মাথা।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল জালিকার অজগর। এরা গড়ে ২০ ফুট পর্যন্ত লম্বা হয় । এছাড়া এতদিন অ্যামাজনে গ্রিন অ্যানাকোন্ডার একটি প্রজাতি ছিল, যাকে বলা হতো দৈত্যাকার অ্যানাকোন্ডা। অধ্যাপক ভঙ্ক বলেন, প্রথমবার দেখে একই প্রজাতির মনে হলেও এটি ছিল গ্রিন অ্যানাকোন্ডা। 

অ্যানাকোন্ডা প্রজাতি গবেষণা করা, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের এক অস্ট্রেলীয় অধ্যাপক জানান, এই আবিষ্কার মাধ্যমে বুঝা যায় যে দুটি প্রজাতি প্রায় ১ কোটি বছর আগে একে অপরের থেকে আলাদা হয়েছিলো। আশ্চর্যের বিষয়, জেনেটিক পার্থক্যর পরও দুটি প্রাণী সম্পূর্ণ অভিন্ন।

অ্যানাকোন্ডা হলো বিশালাকারের সাপ। এরা বিষধর নয়। দক্ষিণ আমেরিকার উষ্ণ অঞ্চলগুলোর পানিতে বা পানির কাছে এ সাপের দেখা মেলে। সবুজ অ্যানাকোন্ডা হলো পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের সাপ। একেকটি সাপের ওজন ২২৭ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে।

একাত্তর/এসি
ভারতে প্রতি বছর সাপে কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যান, যা বিশ্বজুড়ে এ ধরনের মৃত্যুর প্রায় অর্ধেক।
ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় সাপ এই গ্রিন অ্যানাকোন্ডা। মানুষের মাথার সমান, যার মাথা। মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রাজিলের আমাজনে খোঁজ মিলেছিলো দানবাকৃতির এই সাপ। ন্যাশনাল জিওগ্রাফিকের ডিজনি  সিরিজের দৃশ্য ধারণ...
স্বর্ণের প্রতি আকর্ষণ দেশ, কাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে, যা সহজে দুর করা যায় না। তাইতো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর