সেই গ্রিন অ্যানাকোন্ডার মর্মান্তিক মৃত্যু!

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:০২ পিএম

বিশ্বের সবচেয়ে বড় সাপ এই গ্রিন অ্যানাকোন্ডা। মানুষের মাথার সমান, যার মাথা। মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রাজিলের আমাজনে খোঁজ মিলেছিলো দানবাকৃতির এই সাপ। ন্যাশনাল জিওগ্রাফিকের ডিজনি  সিরিজের দৃশ্য ধারণ করতে গিয়ে বড় সাপটির খোঁজ পেয়েছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল। কিন্তু হঠাৎ জানা গেল, সেই সাপটিই আর বেঁচে নেই। 

এখন প্রশ্ন উঠেছে তাহলে কীভাবে মারা গেল সাপটি। গবেষকদের ধারণা, অ্যানাকোন্ডাটিকে গুলি করে হত্যা করা হয়েছে, যা স্থানীয় শিকারিদের কাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে আমাজনের বনিতো গ্রামের ফরমোসো নদীতে ২৪ মার্চ গুলিবিদ্ধ অবস্থায় অ্যানাকোন্ডাটিকে পাওয়া গেছে। গাড়ির টায়ারের মতো মোটা ছিল সাপটি। ২৬ ফুট লম্বা ও ৪৪০ পাউন্ড ওজনের অ্যানাকোন্ডাটির মাথা ছিলো পুরোপুরি মানুষের মাথার সমান। 

যদিও ডাচ বিজ্ঞানী প্রফেসর ফ্রিক ভঙ্ক জানিয়েছেন, সাপের মৃত্যুর কারণ খুঁজে বের করতে চলছে তদন্ত। নিজের ইনস্টাতে সাপের মৃত্যুর কথা নিজেই জানান প্রফেসর ফ্রিক ভঙ্ক।

তিনি লিখেছেন, অন্তত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি বিশালাকৃতির গ্রিন অ্যানাকোন্ডা, যেটির সঙ্গে আমি সাঁতার কেটেছিলাম, এ সপ্তাহের শেষ দিকে নদীতে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। এ ধরনের সাপ খুব বেশি না থাকায় তার মৃত্যু জীববৈচিত্র্যের জন্য একটি বড় ধাক্কা।

  

যুক্তরাজ্যের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অনুসারে, গ্রিন অ্যানাকোন্ডা হলো বিশ্বের সবচেয়ে ভারী সাপ। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভারী সাপের ওজন ২২৭ কেজি বা ৫০০ পাউন্ড। যা লম্বায় ছিল ৮ দশমিক ৪৩ মিটার এবং ১ দশমিক ১১ মিটার বা ৩ দশমিক ৬ ফুট প্রশস্ত।

এছাড়া প্রাণী গবেষকরা জানান, নতুন আবিষ্কৃত নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা প্রজাতি প্রায় ১০ মিলিয়ন বছর আগে সাউদার্ন গ্রিন অ্যানাকোন্ডা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা জিনগতভাবে ৫ দশমিক ৫ শতাংশ আলাদা। ফেব্রুয়ারি মাসেই বিজ্ঞানীরা জানিয়েছিলেন, হুমকির মুখে গ্রিন অ্যানাকোন্ডা সাপ। তাদের সেই আশঙ্কা সত্যিই প্রমাণিত হয়েছে। মর্মান্তিক মৃত্যু হয়েছে সাপটির। 

এআরএস
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
ভারতে প্রতি বছর সাপে কামড়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা যান, যা বিশ্বজুড়ে এ ধরনের মৃত্যুর প্রায় অর্ধেক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর