যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিহত চার, আহত তিন

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:৫৪ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার কিং সিটি এলাকার একটি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার কিং সিটি পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শহরের উত্তর অঞ্চলের ২ নম্বর সড়কের পাশের একটি বাড়ির বাইরে পার্টি চলছিল। সেসময় হঠাৎ করেই তিনজন ব্যক্তি একটি গাড়ি থেকে নেমে পার্টিতে অংশ নেয়া লোকজনের ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। 

এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ আরও জানায়, খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু ততক্ষণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

গেলো কয়েক বছরে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এ পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। 

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে ও নর্থ-ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ডেটাবেইজ অনুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৪০০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে ও সেসব ঘটনায় নারী ও শিশুসহ ১৭১ জন নিহত হয়েছে।

আরবিএস
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর