আদিয়ালা কারাগারে ‘সন্ত্রাসী হামলা’, ইমরানকে নিয়ে শঙ্কায় পিটিআই

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৫৫ পিএম

পাকিস্তানের আদিয়ালা কারাগারে সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছে। পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ওই কারাগারেই বন্দি রয়েছেন। এমন পরিস্থিতিতে ইমরানের কিছু হলে বর্তমান সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন পিটিআইয়ের মুখপাত্র শোয়েব শাহীন।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। 

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ এবং সিটিডি’র সদস্যরা আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং আফগানিস্তানের বাসিন্দা তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারদের কাছ থেকে ম্যাপ, গ্রেনেড ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি উদ্ধার করেছে পুলিশ। 

এদিকে এ হামলার জন্য ইমরান বিরোধীদের দায়ি করে পিটিআইয়ের মুখপাত্র শোয়েব শাহীন বলেন, ইমরান খানকে হত্যার চেষ্টা করা হয়েছে। সারাদেশের এত কারাগার থাকতে সন্ত্রাসীরা কেন ইমরানকে রাখা কারাগারে হামলার চেষ্টা করেছে, সরকারের কাছে সেই উত্তরও জানতে চেয়েছেন তিনি। 

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ বন্দি রয়েছেন। ফলে কারাগারের নিরাপত্তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। 

আরবিএস
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর