পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত দুই

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। 

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার সকালে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের বোর্ড বাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

রেসকিউ ১১২২ -এর মুখপাত্র বিলাল ফাইজি ডনকে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ ও আহতদের উদ্ধার করে খাইবার টিচিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণের স্থানটি ঘিরে রাখা হয়েছে।

পেশোয়ারের সিনিয়র পুলিশ সুপার (অপারেশন) কাশিফ আফতাব আব্বাসি জানান, কাউন্টার টেরোরিজম বিভাগ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।

তিনি বলেন, আমরা এখানে একটি প্রায় বিকৃত মরদেহ এবং একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পেয়েছি। মোটরসাইকেলে চার থেকে পাঁচ কিলোগ্রাম বিস্ফোরক পরিবহনের সময় বিস্ফোরণটি ঘটেছে।  

তিনি আরও বলেন, এ ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট বিভাগ। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহবাজ শরিফ তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

পাকিস্তানের এ ধরনের হামলা নতুন কিছু নয়। দীর্ঘ কয়েক দশক ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদের জর্জরিত দেশটি। 

ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুসারে, ২০২৩ সালের প্রথম ১১ মাসে পাকিস্তান ৬৬৪টি হামলার ঘটনা ঘটেছে। যা ২০২২ সালের একই সময়ের থেকে ৬৭ শতাংশ বেশি।

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর