মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার শুরু

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

টানা কয়েক মাসের কূটনৈতিক উত্তেজনা ও ব্যাপক টানাপোড়েনের পর অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ভারত। মালদ্বীপের নতুন ‘চীনপন্থি’ প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেনাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ভারতের একটি নজরদারি বিমান সেনা প্রত্যাহার শুরু করেছে।

মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারুর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। গেলো ১০ মার্চ ২৫ জন সেনাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদেরও মার্চ মাস শেষ হওয়ার আগেই ফিরিয়ে আনা হবে।

এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সম্মতির ভিত্তিতে দেশটিতে ৮৯ জন ভারতীয় সেনা মোতায়েন করেছিলো নয়াদিল্লি। এই সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য ছিলো ভারত মহাসাগরে চীনের তৎপরতার ওপর নজরদারি করা। এছাড়াও মালদ্বীপের জনবসতিপূর্ণ দ্বীপগুলোতে টিকাদান কর্মসূচিসহ খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার কাজও করতেন ভারতীয় সেনারা।

নির্বাচনে জয়ী হলে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিলেন তিনি। এই প্রতিশ্রুতি দিয়েই ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন মুইজ্জু।

গত নভেম্বরে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতকে তার সেনা সরিয়ে নেওয়ার আহবান জানিয়েছিলেন ‘চীনপন্থি’ নেতা হিসেবে পরিচিত মুইজ্জু। আর তা নিয়ে দু’দেশের সম্পর্কে চিড় ধরেছে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

২০২৪ সালের মার্চের মধ্যে ভারতকে তার সেনাদের ফিরিয়ে নিতে হবে এমন সময়সীমা বেঁধে দেন মুইজ্জু। পরে নয়াদিল্লির সঙ্গে এক বৈঠকের পর এই সময়সীমা ১০ মে পর্যন্ত বর্ধিত করেন তিনি।

মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। 

আরবিএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন এখন এক নতুন এবং চরম শিখরে পৌঁছেছে। ওয়াশিংটন কর্তৃক জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর এই উত্তেজনা...
মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যখন যুদ্ধের দাবদাহ চরমে, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এল এক অভাবনীয় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান থেকে পাততাড়ি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে চলমান যুদ্ধ এখন শেষের পথে এবং ওই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিজে থেকেই খুলে যাবে।...
মালদ্বীপে ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর ধূমপান করতে পারবে না। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপই একমাত্র দেশ, যারা এমন প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা চালু করলো।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর