মস্কো হামলায় নিহত ১৩৩, আটক ১১

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:১৪ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোয় ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাতে রুশ তদন্তকারী কমিটি সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

এর আগে শনিবার রুশ সংবাদমাধ্যম আরটি'র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিলো এ হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন। কিন্তু পরে নিহতের এ সংখ্যা সংশোধন করে ১৩৩ জনে নামিয়ে এনেছে আরটিসহ অন্যান্য গণমাধ্যম। 

শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় চার বন্দুকধারী। 

হামলার ঘটনায় এরইমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তাপ্রধান প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে চারজন সরাসরি হামলায় যুক্ত ছিলো। 

অন্যদিকে ঘটনার পরপরই নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইসলামিক স্টেটের (আইএস) পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়েছে।

তবে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষেবা প্রতিষ্ঠান- এফএসবি দাবি করেছে, মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ ছিলো এবং তারা সেখানে পালানোর চেষ্টা করছিলো। 

যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, এই ঘটনার সাথে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই। 

এদিকে শনিবার স্থানীয় সময় বিকেলে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার ঘটনায় ২৪ মার্চকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন।

একইসঙ্গে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ সন্ত্রাসী হামলার পেছনে যারা রয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তি দেয়া হবে। 

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর