ম্যানহাটন প্রবেশে গুণতে হবে টোল

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৯:১২ পিএম

যুক্তরাষ্ট্রের আইকনিক সিটির একটি হলো নিউইয়র্ক সিটি। বলা হয় ‘সেন্টার অব দ্য আর্থ। এই খ্যাতির কারণে এখন নিউইয়র্কে বিড়ম্বনরা যেন শেষ নেই। এরমধ্যে সবচেয়ে বড় বিড়ম্বনা হলো শহরটির ট্রাফিক। এর ফলে নিউইয়র্ক সিটিতে যেমনি বাড়ছে যানজট, তেমনি বাড়ছে দূষণও। 

শহরকে এসব বিড়ম্বনা থেকে বাঁচাতে নড়েচড়ে বসেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। শহরে দূষণ কমানোর সঙ্গে গণপরিবহন ব্যবহারে মানুষকে আরও বেশি উৎসাহিত করতে নিউইয়র্ক সিটির নির্দিষ্ট কিছু ব্যস্ততম অংশে টোল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি বিলও পাস করেছে নিউইয়র্ক সিটি কাউন্সিল। 

নিউইয়র্ক ট্রানজিট কর্তৃপক্ষ ম্যানহাটনের ব্যস্ততম অংশে প্রবেশ করা গাড়িচালকদের জন্য ১৫ ডলার টোল আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যক্রর হবে জুনের মাঝামাঝি থেকে। বুধবার নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির বোর্ডের সভায় ১১-১ ভোটে এই সিদ্ধান্ত পান হয়। 

আমেরিকার প্রথম শহর হিসাবে এ ধরনের টোল বসালো নিউইয়র্ক সিটি। যদিও ইউরোপের বড় বড় শহর, যেমন লন্ডন, স্টকহোম এবং এশিয়ার সিঙ্গাপুরে এ ধরনের টোল আদায়ের ব্যবস্থা অনেক আগ থেকেই চালু আছে। তবে নিউইয়র্ক সিটির টোল আদায়ের সিদ্ধান্ত কেন্দ্রী সরকার থেকে অনুমোদন করিয়ে আনতে হবে। 

কুইন্স, ব্রুকলিন ও নিউজার্সি থেকে ম্যানহাটান সাউথ অব সিক্সিয়েথ স্ট্রিটে প্রবেশের জন্য যাত্রী ও ছোট বাণিজ্যিক যানগুলোকে দিন ১৫ ও রাতে পৌণে চার ডলার করে টোল দিতে হবে। বলার অপেক্ষা রাখে না আমেরিকাতে যে কোন সেতু ও অটোরোড ব্যবহারে চলাচলকারিকে টোল দিতে হয়। 

ভারি যানবাহন ও পর্যটন বাসগুলোতে গুণতে হবে দিনের বেলায় ২৪ থেকে ৩৬ ডলার মধ্যে টোল দিতে হবে। রাতে এই টোলের পরিমাণ কিছুটা কম হবে। ট্যাক্সিক্যাব প্রতি ট্রিপে যাত্রীদের কাছ থেকে সোয়া এক ডলার চার্জ করবে এবং উবারের মতো অ্যাপগুলি প্রতি ট্রিপে আড়াই ডলার চার্জ করতে পারবে। 

শুধুমাত্র জরুরি যানবাহন, অক্ষম যাত্রী বহনকারী এবং বিশেষ সেবায় নিয়োজিত শহরের যানবাহনগুলোকে ছাড় দেয়া হবে। সিটি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, টোল আরোপের ফলে গণপরিবহনে চাপ বাড়তে পারে বিবেচনায় নিতে এরিমধ্যে বিভিন্ন সাবওয়ে ও গণপরিবহনের রুটে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। 

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর