আমেরিকায় আবারও সেতুতে বার্জের ধাক্কা!

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু কার্গো জাহাজের ধাক্কায় হুড়মুড় করে ভেঙ্গে পড়ার ঘটনা এক সপ্তাহও পার হয়নি, এরমধ্যে দুর্ঘটনার কবলে পড়েছে দেশটির আরও একটি সেতু। তবে এ যাত্রায় রক্ষা, সেতুটি ভেঙ্গে পড়েনি, অক্ষতই আছে। 

এবারে, আরকানসাস নদীর উপর একটি সেতুতে ধাক্কা মারে একটি বার্জ। ঘটনার পরপরই ওকলাহোমা স্টেট পুলিশ সালিসোর দক্ষিণে একটি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। ওই এলাকা থেকে ট্রাফিকও সরিয়ে দেয়া হয়েছে। তবে বার্জের ধাক্কার পরেও আরকানসাস নদীর উপর সেতুটি বর্তমানে অক্ষত অবস্থাতেই রয়েছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা না হওয়া পর্যন্ত সেটিতে যান চলাচল বন্ধ রাখা হবে। সেতুতে বার্জের আঘাত লাগার কারণ এখন জানা যায়নি।  তবে, কোন ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। তাই সাময়িকভাবে সেতুতে যান চলাচল বন্ধই থাকবে। 

উল্লেখ্য, সিঙ্গাপুর-পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি বিদ্যুৎ হারিয়ে গত মঙ্গলবার বাল্টিমোর সেতুটির একটি কংক্রিটের পিয়ারে বিধ্বস্ত হয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় পুরো সেতুটি ভেঙে পড়ে। কি কারণে এই দুর্ঘটনা, সেটি জানতে এরিমধ্যে তদন্ত শুরু করে আমেরিকার বিভিন্ন সংস্থা।

অন্ধকারে জাহাজের আলো নিভে যাওয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুরা। কিছু বুঝে ওঠার আগেই সেতুর সজোরে আঘাত করে ডালি। তবে তার আগে স্থানীয় সময় রাত দেড়টার কিছু আগে তারা একটি ‘সাহায্যের বার্তা’ জারি করে কর্তৃপক্ষকে সতর্ক করে যে, একটি সংঘর্ষ হতে চলেছে।

তাৎক্ষণিক এই সিদ্ধান্তের জন্য বহু প্রাণ রক্ষা করা গেছে। কারণে, অল্প সময়ের মধ্যে সেতুর উপরে যান চলাচল থামিয়ে দিতে সক্ষম হয়েছিলো, সেতু কর্তৃপক্ষ। এই ঘটনায় ভারতীয় ক্রুদের প্রশংসা করেছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাল্টিমোর শহরের মেয়র।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর