ইরানের পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০১:২২ এএম

শুক্রবার ইসরাইলে পাল্টা হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কায় দখলদার ইসরাইলি সামরিক বাহিনীর কমব্যাট ইউনিটের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরাইলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 

গেলো সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। এরপরই কমব্যাট ইউনিটের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয় তেল আবিব।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ছুটি বাতিলের তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর এনডিটিভি ও পার্সটুডে'র।    

ইসরাইলের আশঙ্কা, ইরানের পক্ষ থেকে কঠোর জবাব আসতে পারে। এ জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলে জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে। এরইমধ্যে ইসরাইলের মধ্যাঞ্চলের বাসিন্দারা গুগল ম্যাপ, ওয়াজ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস-এ ব্যাপক বিঘ্নের কথা জানিয়েছেন। যেখানে তেল আবিবের অনেক গাড়ি চালককে দেখানো হয়েছে যে, তারা বৃহস্পতিবার বৈরুতে ছিলেন। ফলে ইসরাইলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা।

সাবেক ইসরাইলি গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেন, পাল্টা হামলার জন্য ইরান এই শুক্রবারকে বেছে নিতে পারে। রমজানের শেষ এবং ইরানি কুদস (জেরুজালেম) দিবস শুক্রবার। 

অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের বেলফার সেন্টারের সিনিয়র ফেলো ইয়াডলিন বলেন, আগামীকাল শুক্রবার ইরান আক্রমণ চালালে আমি অবাক হবো না।

ইসরাইলি নাগরিকদের উদ্দেশে তিনি আরও বলেন, হামলা হলে কেউ আতঙ্কিত হবেন না। আশ্রয়কেন্দ্রে দৌড়াবেন না।    

এর আগে সোমবার বিকেলে ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আইআরজিসি’র বেশ কয়েকজন সামরিক উপদেষ্টাসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।  

ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা।

মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরাইল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেয়ার অধিকার রাখে।

তেহরান বলছে, ইরান দখলদার ইসরাইলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরাইল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরানি কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরাইলকে লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালাতে পারে।  

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর