রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত বেড়ে ১৭

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৮ এএম

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ১৭ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এ হামলা চালানো হয়।

আল-জাজিরার খবরে স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কোর বরাতে বলা হয়েছে, হামলায় ভবন, গাড়ি এবং পৌরসভার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান চালানোর সময়ও কয়েকজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউসের বরাতে বলা হয়েছে, রাশিয়া অন্তত তিনটি ইস্কান্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে।

আহতদের শহরের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে। এছাড়া স্থানীয় হাসপাতালগুলোতে আশপাশের লোকজনকে রক্ত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

রাত ৯টার পর তিনটি বিস্ফোরণ শহরের ব্যস্ত অংশকে ছিন্নভিন্ন করে দিয়েছে। একটি বহুতল ভবন বিধ্বস্ত হয়েছে।

তিনি আরও বলেছেন, দুর্ভাগ্যবশত বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে রাশিয়া। চেরনিহিভে হামলায় আবারও তা প্রমাণিত হয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মিত্রদের কাছ থেকে সমর্থন চেয়েছেন।

ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকলে এই হতাহতের ঘটনা ঘটতো না বলে জানান জেলেনস্কি। এমনকি রাশিয়ার ত্রাস মোকাবিলায় বিশ্বের যদি দৃঢ়তা পর্যাপ্ত থাকতো তাহলেও এমনটা ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/আরএ
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর