আমেরিকারই পারে রাফাহ অভিযান ঠেকাতে: আব্বাস

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ পিএম

গাজা উপত্যকার রাফাহতে ইসরাইলের সম্ভাব্য স্থল ও আকাশ অভিযান থামাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি মনে করেন, আমেরিকাই পারে এই অভিযান থামাতে।

রোববার সৌদি আরবে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

মাহমুদ আব্বাস বলেন, ইসরাইলকে রাফাহতে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমরা আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছি। রাফাহ গাজার মিশর সীমান্তে অবস্থিত। ইসরাইলের অভিযানের মুখে গাজার বাদবাকি অংশ থেকে ১০ লাখেরও বেশি বাসিন্দা পালিয়ে গিয়ে এ নগরীতে আশ্রয় নিয়েছে।

রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ সভায় দেয়া ভাষণে আব্বাস বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই, যেন তারা ইসরাইলকে রাফাহতে হামলা না করতে বলে। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যারা ইসরায়েলকে এই অপরাধ থেকে বিরত রাখতে পারে।

এ কারণে পশ্চিমা দেশগুলো এবং ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে গাজার দক্ষিণের ওই নগরীতে হামলা না চালানোর জন্য তেল আবিবকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই অনুরোধ উপেক্ষা করে রাফাহতে অভিযান চালানোর সবুজ সংকেত দিয়েছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেন, গাজার সব ফিলিস্তিনিই রাফাহ নগরীতে জড়ো হয়ে আছে। তাই সেখানে ইসরাইলের কেবল একটি ছোট হামলাও ফিলিস্তিনিদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করবে। আর ফিলিস্তিনের জনগণের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়টা তখনই ঘটবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট জর্ডান ও মিসরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি প্রত্যাখ্যান করার কথাও পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি উদ্বিগ্ন। ইসরাইল একবার গাজায় তাদের কার্যক্রম শেষ করলে ফিলিস্তিনি জনগণকে পশ্চিম তীর থেকে জর্ডানে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে।

রাফাহ শহরে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের অবশিষ্ট কিছু ব্যাটেলিয়ন ধ্বংস করতে সেখানে হামলা চালানোর হুমকি কয়েক সপ্তাহ ধরেই দিয়ে আসছে ইসরাইল। রাফাহতে স্থল হামলা শুরুর আগে দিয়ে গত সপ্তাহে নগরীটিতে বিমান হামলা জোরদার করেছে ইসরাইল।

এদিকে পশ্চিমা দেশগুলো দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আক্রমণ করা থেকে বিরত থাকার জন্য ইসরাইলের কাছে অনুরোধ করেছে। গাজার বাকি অংশে ইসরাইলের সাত মাসের দীর্ঘ আক্রমণ থেকে পালানো ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি মিসরীয় সীমান্ত ঘেঁষে থাকা এ শহরে আশ্রয় নিয়েছে।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর