রাফাহ অভিযান হবেই, যুদ্ধও চলবে: নেতানিয়াহু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসকে নিমূল না করা পর্যন্ত গাজায় ইসরাইলের অভিযান চলবে বলে আবারও সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই তিনি জানিয়েছেন, চুক্তি হোক বা না হোক রাফাহতে অভিযান হবে।

বুধবার এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, স্থল অভিযান শুরু করার জন্য দক্ষিণ গাজা উপত্যকার শহর রাফাহ থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেয়া শুরু করেছে ইসরাইল এবং ফিলিস্তিনি ছিটমহল থেকে আইডিএফ তার বেশিরভাগ বাহিনীকে সরিয়ে নেয়ার পরও যুদ্ধ চলবে। যুদ্ধবিরতি চুক্তিতে কিছু যায় আসে না।

তিনি বলেন, আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। রাফাহ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছি এবং শিগগিরি সেখানে আক্রমণ শুরু হবে। আমরা হামাসের কাছে আত্মসমর্পণ করব না। আমি মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। হামাসকে শেষ করেই তবেই গাজা ছাড়বো।

নেতানিয়াহু জানান, হামাসের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য পরিবর্তন আসেনি। হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্তিই তেল আবিবের প্রধান লক্ষ্য। জিম্মি পরিবারের সদস্যরা তার প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং তার সঙ্গে বৈঠকের পর ইসরাইলের অভিযানের বিষয়ে আশাবাদ জানিয়েছে।

ক্ষমতাসীন জোটের সঙ্গে এক বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, দুই লাখ বেসামরিক নাগরিক এরিমধ্যে রাফাহ ছেড়েছে। সেখানে বাকি চারটি হামাস ব্যাটালিয়নকে ধ্বংস না করে যুদ্ধের কোনো শেষ হতে পারে না। একটি সম্পূর্ণ বিজয়ের লক্ষ্যেই রাফাহ শহরে অভিযান অপরিহার্য হয়ে পড়েছে।

নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্তির জন্য আলোচনার চলছে, অর্ধেক এরিমধ্যেই মুক্তি পেয়েছে। হামাসের অবশিষ্ ঘাঁটিগুলো ধ্বংস না করে যুদ্ধ বন্ধ করার ধারণাটি অকল্পনীয়। তিনি জোর দিয়ে বলেন, যে ইসরাইল আগেভাগেই যুদ্ধ শেষ করতে রাজি হবে না। আমি এটা করতে দেব না।

এআর
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর