মার্কিন শিক্ষার্থীদের কৃতজ্ঞতা, আরবে ক্ষুব্ধ গাজাবাসী

আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:৪০ পিএম

গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানালেও যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির বাসিন্দারা আরব বিশ্বের প্রতি ক্ষোভ জানিয়েছেন। তাদের প্রশ্ন, পশ্চিমা বিশ্ব সোচ্চার হলেও আরব বিশ্ব নিশ্চুপ।

গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। আর এ নিয়ে কৃতজ্ঞতাবোধ করছেন যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দারা। তবে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন শুরু করেছে তার রেশ মাত্র নেই আরব বিশ্বে। কিন্তু কেন? এ নিয়েই ক্ষোভ ফিলিস্তিনিদের।

সালাহ সুদাই নামের এক বাসিন্দা গণমাধ্যমকে বলেন, সরকারের চাপ, পুলিশি ধরপাকড় উপেক্ষা করে শিক্ষার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেটি সত্যিই সাধুবাদ জানানোর মতো। কিন্তু পশ্চিমা বিশ্ব যেভাবে আমাদের নিয়ে এভাবে সোচ্চার সেখানে আরব বিশ্বের শিক্ষার্থীরা চুপ কেনো?

আয়াত আল নাজদী নামের এক শিক্ষার্থী বলেন, আমি চার দফা বোমা হামলা থেকে বেঁচেছি। কিন্তু হামলায় আমাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই আমাদের সমর্থনের জন্য। একই সাথে আরব বিশ্বের শিক্ষার্থীদেরও যুদ্ধ বন্ধের দাবি নিয়ে একইভাবে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

ফিলিস্তিনিরা মনে করছেন, মার্কিনিরা গণতান্ত্রিক জোড়ে, বাক স্বাধীনতার জোড়ে সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে যে আন্দোলন চালিয়ে যেতে পারছে, সে সাহস পাচ্ছে না আরব বিশ্বে সরকারের কঠোর আইনের মধ্যে বসবাসরত মানুষজন। কারণ হামাস ও ইরানি নীতির সঙ্গে সেসব দেশের সরকারের মতবিরোধ।

তারপরও আরব বিশ্বের কিছু শিক্ষার্থী আন্দোলন শুরু করেছে। তাদের কাছে গাজা যুদ্ধের বিষয়ে জানতে চাইলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তেমনই একজন ইরাকি শিক্ষার্থী সেরিন।

তিনি বলেন, আমরা মনে প্রাণে ফিলিস্তিনি এবং তাদের জন্য বিক্ষোভরত মার্কিন শিক্ষার্থীদের সমর্থন করি। আমরা গাজাবাসীর প্রতি যে অত্যাচার, অন্যায় অবিচার করা হচ্ছে তা কোনদিনই ভুলবো না। যথেষ্ট হয়েছে, আর কতো?

ইরাকে বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, মার্কিন শিক্ষার্থীরা গাজার সমর্থনে আগে বিক্ষোভ শুরু করায় লজ্জিত তারা।

একাত্তর/আরএ
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর