ট্রাম্পের সঙ্গে নিশিযাপনের বর্ণনা দিলেন স্টর্মি

আপডেট : ০৭ মে ২০২৪, ১১:০৯ পিএম

গোটা আমেরিকার নজর এখন নিউইয়র্কে। সাবেক পর্নো তারকা স্টর্মি ডানিয়েলের মুখ বন্ধ করতে দেয়া অর্থ বিষয়ক মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে সেখানের একটি আদালতে। সেই মামলায় এবার সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী স্টর্মি ডানিয়েল। কৌঁসুলির জেরার মুখে তিনি একে একে বর্ণনা করে গেছেন ট্রাম্পের সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে নিশিযাপনের কথা।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টর্মি ড্যানিয়েলকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলেন তিনি। মুখ বন্ধ রাখতে ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে দাবি স্টর্মি ড্যানিয়েলসের। কিন্তু এই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে ছিলেন ট্রাম্প।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে আদালতে মামলার বাদি স্টর্মি ডানিয়েল তার সাক্ষ্য দিতে শুরু করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আদালতে স্টর্মি ড্যানিয়েলস যখন উপস্থিত হন, তখন ট্রাম্প তার দিকে তাকিয়ে ছিলেন। স্টর্মির শুনানি এখন নিচ্ছেন আদালত। শুনানির শুরুতেই কৌঁসুলি তার কাছে জানতে চান, তিনি ট্রাম্পকে দেখতে পাচ্ছেন কিনা। 

এই প্রশ্নের জবাবে বিচারকক্ষের চারিদিকে তাকিয়ে স্টর্মি ডানিয়েল আঙুল দিয়ে ট্রাম্পকে দেখিয়ে বলেন, হ্যাঁ তিনি দেখতে পাচ্ছেন এবং ট্রাম্প একটি নীল রঙের স্যুট পরে আছেন। শুনানিতে তিনি জানান, কবে প্রথম তার সঙ্গে ট্রাম্পের দেখা হয়েছিলো, কীভাবে তাদের মধ্যে নিশিযাপনের মতো ঘটনাটি ঘটেছিলো। এ সময় ট্রাম্পের মুখে কোনো ধরনের অভিব্যক্তি ছিলো না। মাঝে মধ্যে শুধু এদিক-ওদিকে মাথা নেড়েছেন। 

স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন, ২০০৬ সালে একটি চ্যারিটি গলফ টুর্নামেন্টে তার ট্রাম্পের সাথে পরিচয় হয়। এরপর ক্যালিফোর্নিয়া ও নেভাদার কাছাকাছি লেক তাহোই রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার শারীরিক সম্পর্ক হয়। তবে এসব কোনো কারণেই নয়, বরং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মির মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দেয়া হয়েছিল, সেই অবৈধ অর্থ বিনিময় নিয়েই শুনানি হচ্ছে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর