শি'র সাথে দেখা করতে চীনে যাচ্ছেন পুতিন

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:১৩ পিএম

চলতি সপ্তাহেই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই হবে পুতিনের প্রথম বিদেশ সফর।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, পুতিন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন। মাত্র ছয় মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুতিন এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্বেগের বিষয়েও আলোচনা হবে।

যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট পক্ষগুলো। 

তবে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, শি'র আমন্ত্রণেই চীনে যাচ্ছেন পুতিন। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কয়েক দিন আগে বেইজিং এবং মস্কো একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যকে রেকর্ড উচ্চতায় উন্নীত করেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন প্রশ্নে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রাশিয়া চীনকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসাবে দেখেছে।

আরবিএস
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর