সেই স্লোভাক বৃদ্ধ সম্পর্ক যা জানা গেলো

আপডেট : ১৭ মে ২০২৪, ১০:২৭ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রীকেও। চিকিৎসাধীন ফিকো আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী টমাস তারাবা। 

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। এমন নেক্কারজনক ঘটনা কে ঘটিয়েছে তা নিয়েও চলছে চুলচেড়া বিশ্লেষণ। একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও। 

এনিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন লেখক। খবরে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ডিইউএইচএ বা রংধনু সাহিত্য ক্লাবের প্রতিষ্ঠাতা। লিখেছেন তিনটি কবিতাসমগ্র। স্লোভাকিয়ার লেখকদের একটি সংগঠনের সদস্যও ওই ব্যক্তি।

লেখকদের সংগঠনটি এক ফেসবুক পোস্টে বলেছে, সন্দেহভাজন ব্যক্তি ২০১৫ সাল থেকে তাদের হয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রীকে গুলির ঘটনায় তাঁর জড়িত থাকার তথ্য নিশ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে তাঁর সদস্যপদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে তারা।

এদিকে, স্থানীয় একটি সংবাদমাধ্যম সন্দেহভাজন ব্যক্তির ছেলের বক্তব্য প্রকাশ করেছে। তিনি বলেছেন, তাঁর বাবার চিন্তাভাবনা, পরিকল্পনা সম্পর্কে সত্যিই কোনো ধারণা নেই। এমনকি এই ঘটনা কেন ঘটল, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না। কোনো কারণে তাঁর বাবা প্রধানমন্ত্রী ফিকোকে অপছন্দ বা ঘৃণা করতেন কি না সেটি নিশ্চিত নয়, তবে তাঁর বাবা ফিকোকে ভোট দিতেন না। 

সন্দেহভাজন ওই ব্যক্তি স্লোভাকিয়ার লেভিস শহরের বাসিন্দা, থাকতেন এই বাড়িতেই। তিনি কোনো বর্ণবাদী নয় বলেও দাবি করেছেন তার ৪০ বছরের বন্ধু এবং প্রতিবেশী মাইল লুডোভিট। বলেন, তিনি বর্ণবাদী ছিলেন না, অস্বাভাবিক কোনো চিন্তাভাবনা ছিল না। এমনকি যখন রাজনীতি নিয়ে কথা হত, তখন আমরা কেবল বিষয়গুলো কীভাবে হতে পারে তা নিয়ে কথা বলতাম এবং এতে কোনও বর্ণবাদী চিন্তাভাবনা ছিল না।

এরপরও এ বিষয়ে শুরু হয়েছে তদন্ত। তার অতীত বর্তমান সব কর্মকাণ্ড ঘেটে দেখছে পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে গঠন করা হয়েছে হত্যাচেষ্টার চার্জাও। 

এর আগে, বুধবার স্লোভাকিয়ার হ্যান্ডলোভা শহরে সরকারি বৈঠকে শেষে বের হওয়ার পরই ফিকোকে গুলি করা হয়। গুলিবিদ্ধ ফিকোকে একটি গাড়িতে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রথমে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলা হলেও এখন স্থিতিশীল বলে জানিয়েছেন উপ প্রধানমন্ত্রী তারাবা । 

তিনি বলেন, প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং একটি গুলি তার পেটে লেগেছে। তবে অবস্থা এখন আশঙ্কাজনক নয়। কারণ ফিকোর অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে এবং আমার ধারণা শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন।

কমিউনিস্ট পার্টির ৫৯ বছর বয়সী ফিকো ১৯৬৪ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে গণতান্ত্রিক বাম দলের সদস্য হিসেবে প্রথম স্লোভাকিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৬ থেকে ১০ এবং ১২ থেকে ১৮ সাল পর্যন্ত দুবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রবার্ট ফিকো ।

একাত্তর/এসি
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আরও একটি অস্ত্রোপচার হয়েছে । শুক্রবার দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন স্লোভাক উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। 
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রীকেও।
গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তার সফল অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার স্লোভাক উপ-প্রধানমন্ত্রী টমাস তারাবা তার বর্তমান শারীরিক...
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জানিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক বলেছেন, ফিকোর পরিস্থিতি এখন সত্যিই জটিল। সাড়ে তিন ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার চলছে।  
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর