শঙ্কামুক্ত অবস্থায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:০৩ পিএম

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এখন শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন। তার সফল অস্ত্রোপচার হয়েছে। বৃহস্পতিবার স্লোভাক উপ-প্রধানমন্ত্রী টমাস তারাবা তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এ তথ্য জানিয়েছেন।

টমাস তারাবা বলেছেন, ফিকোর অস্ত্রোপচার সফলভাবে হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, স্লোভাকিয়ার আরেক উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক জানিয়েছিলেন, হ্যান্ডলোভা শহরে গুলিবিদ্ধ হয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করছেন ফিকো। এ ঘটনায় ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

তবে, অভিযুক্তকে এখনও পুলিশ শনাক্ত করতে পারেনি বলে স্লোভাক মিডিয়া জানিয়েছে।

স্লোভাক স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টোকা মনে করেন, ফিকোকে গুলি করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে চারটি গুলিতে বিদ্ধ হন ফিকো। তখনই তাকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে প্রধানমন্ত্রীর অবস্থার বিষয়ে কোনও আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। তবে তার সেকেন্ড-ইন-কমান্ড বলেছেন, ফিকো প্রাণ সংশয়ে নেই। এখন আগের চেয়ে ভালো আছেন।

তৃতীয়বারের মতো স্লোভাকিয়া প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন ফিকো। ৩০ সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্টারি নির্বাচনে তার বামপন্থি দল জয়লাভ করে। রুশ ও মার্কিন বিরোধী প্রচারণা চালিয়েছিল দলটি।

বিশ্লেষকদের উদ্বেগ, ফিকোর শাসনে দেশটিতে পশ্চিমাপন্থি নীতির পরিবর্তন হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের নেতৃত্ব অনুসরণ করেন তিনি। তার নীতির বিরোধিতা করে রাজধানীসহ পুরো স্লোভাকিয়াজুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছিল হাজার হাজার মানুষ।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এই গুলির ঘটনা ঘটলো। ওই নির্বাচনে জনতুষ্টিবাদী ও কট্টর-ডানপন্থি দলগুলো জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।

 

একাত্তর/জো
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর