চাঁদ থেকে পাথর নিয়ে ফিরবে চীনা মহাকাশযান

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:২২ পিএম

চীনের মনুষ্যবিহীন একটি মহাকাশযান, চাঁদের দূরবর্তী পৃষ্ঠে সফলভাবে অবতরণ করেছে বলে, জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা। বেজিংয়ের সময় অনুযায়ী রোববার সকালে সেটি চাঁদের অপর প্রান্তে অবতরণ করেছে। মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করবে।

চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, মহাকাশযান চাং ই-৬ ল্যান্ডার দক্ষিণ মেরু-আইটকেন বেসিনে অবতরণ করেছে। বেইজিংয়ের স্থানীয় সময় রোববার সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু এইটকেন অববাহিকায় অবতরণ করে। গত ৩ মে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়েছিল।

মিশনের উদ্দেশ্য ছিল চাঁদের এই দূরবর্তী অঞ্চল থেকে শিলা ও মাটির নমুনা সংগ্রহ করা। অঞ্চলটি থেকে এবারই প্রথম নমুনা সংগ্রহ করা হবে। চাঁদের দূরবর্তী পিঠে এটি চীনের দ্বিতীয় সফল মিশন। চাঁদের অপরদিকের এই পাশটিতে আর কোনো দেশ পৌঁছতে পারেনি।

২০২০ সালে চাঁদের বুকে অবতরণ করে চীনা মহাকাশযান চাং-৫। প্রথমবার চন্দ্রপৃষ্ঠের মাটি পৃথিবীতে নিয়ে আসে চীন। প্রসঙ্গত, ২০১৩ সালে প্রথমবার চাঁদ জয় করে চীন। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণাও করেছে বেইজিং। চাঁদে বসতি স্থাপন করা যায় কিনা, তা নিয়েই এখন ভাবছে চীন।

চাং-৮ মিশনে চাঁদের আবহাওয়া এবং সেখানকার মাটিতে কী কী ধাতু রয়েছে, সেই সংক্রান্ত গবেষণা চালানো হবে। ওই মিশনেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি নামিয়ে চন্দ্রপৃষ্ঠ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের অবতরণের পরিকল্পনা করেছে।

চীন চাঁদের দক্ষিণ মেরুতে একটি গবেষণা ভিত্তি তৈরি করতে চায়। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ আকারে জল জমা হয় বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলছেন চাং ই-৬ ল্যান্ডারটি দিয়ে সংগৃহীত নমুনাগুলো চাঁদ, পৃথিবী এবং সৌরজগতের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করতে পারে।

এআরএস/এআর
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর