সমমনা দলগুলোকে জোটে চায় ‘ইনডিয়া’

আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:৪৯ পিএম

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ‘ইনডিয়া’ ব্লকের সমস্ত অংশীদারদের ধন্যবাদ জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ে বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় নিহিত মূল্যবোধের মৌলিক প্রতিশ্রুতিতে আস্থা রাখে এমন সমস্ত দলকে স্বাগত জানাচ্ছে বিরোধী জোট। 

সরকার গঠনের সম্ভাবনা এবং জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে ভারত ব্লকের নেতারা বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস প্রধানের বাসভবনে আলোচনায় বসেন, সেখানেই এ মন্তব্য করেন খাগড়ে। 

কংগ্রেস সভাপতি বলেন, মোদির বিরুদ্ধে এবং তার রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। ভোটের এ ফলাফল ব্যক্তিগতভাবে মোদির জন্য একটি সুস্পষ্ট নৈতিক পরাজয় এবং বিশাল রাজনৈতিক ক্ষয়।  

‘ইনডিয়া’ ব্লকের অংশীদারদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমি জোটের সব অংশীদারকে স্বাগত জানাই। আমরা ভালো লড়াই করেছি, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, দৃঢ়তার সাথে লড়াই করেছি।

এসময় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ কংগ্রেস নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বিরোধী নেতাদের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং ডিএমকে-র টি আর বালু, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, জেএমএমের কল্পনা সোরেন, এনসিপি-এসপি-র শরদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, আরজেডির তেজস্বী যাদব, সিপিআই-এম এর সীতারাম ইয়েচুরিসহ ‘ইনডিয়া’ ব্লকের অন্যান্য নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সরকার গঠনের বিষয়ে জোটের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট সংশ্লিষ্টরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার গঠন ঠেকাতে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।  

তবে নানা জল্পনা-কল্পনা চললেও সবশেষ জানা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শেষ পর্যন্ত নতুন সরকার গঠনের দিকে এগোচ্ছে। জোটের শরিকদের সাথে এ বিষয়ে আলোচনা করেছে বিজেপি। 

‘ইনডিয়া’ জোট ২৮টি বিরোধী দল নিয়ে গঠিত। এরমধ্যে রয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আরও রয়েছে সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে), শিবসেনা (উদ্ধব ঠাকরে), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিআই(এম)।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'কে বড় ধাক্কা দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইনডিয়া’। 

নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা যাচ্ছে, মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দল পেয়েছে বাকি ১৭টি আসন।

গত দু’বারের মতো এবারও বিজেপি সবচেয়ে বেশি ২৪০ আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিজয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর