মালাউইয়ের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে বিমান নিখোঁজ

আপডেট : ১১ জুন ২০২৪, ০৯:০৭ এএম

পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস-প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী বিমান নিখোঁজ হয়েছে। সাওলোস ছাড়াও এতে আরও ৯ জন অরোহী ছিলেন।

সোমবার সকালে রাজধানী লিলংওয়ে ছেড়ে যাওয়ার পর মালাবি প্রতিরক্ষা বাহিনীর বিমানটি রাডারের বাইরে চলে যায় বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, বিমানটি স্থানীয় সময় সকাল ১০টার পরে দেশের উত্তরে এমজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিলো।

সোমবার দিনগত রাতে এক বক্তৃতায় দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বিমানটি না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে সৈন্যরা। এটি একটি হৃদয় বিদারক পরিস্থিতি।

এর আগে প্রেসিডেন্ট চাকভেরা তার বাহামাস সফরে যাওয়ার ফ্লাইট বাতিল করেন। সোমবার সন্ধ্যায় ওই সফরে তার রওনা হওয়ার কথা ছিলো।

জেনারেল ভ্যালেন্টিনো ফিরি চাকভেরাকে জানিয়েছেন, বিমান নিখোঁজ হওয়ার কারণ এখনও জানা যায়নি।

মালাবির তথ্যমন্ত্রী মোসেস কুনকুয়ু বিবিসিকে বলেছেন, বিমানটি খুঁজে বের করার নিবিড় প্রচেষ্টা চলছে।

জানা গেছে, ভাইস প্রেসিডেন্ট চিলিমা তিন দিন আগে মারা যাওয়া দেশটির সাবেক মন্ত্রী রালফ কাসাম্বারার সমাধিতে শ্রদ্ধা জানাতে সরকারের প্রতিনিধি হিসেবে যাচ্ছিলেন।

২০২২ সালে চিলিমা গ্রেপ্তারের মুখোমুখি হয়েছিলেন। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ ছিলো -তিনি সরকারি চুক্তির জন্য ঘুষ গ্রহণ করেছিলেন। গত মাসে দেশটির আদালত কোনো কারণ না দেখিয়ে অভিযোগটি খারিজ করে দেয়।

রাজনৈতিক কর্মজীবনের আগে চিলিমা ইউনিলিভার এবং কোকাকোলার মতো বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। ৫১ বছর বয়সী চিলিমার দুটি সন্তান আছে। সরকারি ওয়েবসাইটে তাকে দক্ষ, কাজপাগল এবং সাফল্য লাভ করা ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।

৫১ বছর বয়সী সাওলোস চিলিমা ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট।

একাত্তর/আরএ
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আফ্রিকার শিং খ্যাত 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ড সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর