উষ্ণ সম্পর্কের লক্ষ্যে চীন-তালেবান আলোচনা শুরু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:৪৮ এএম

চীনের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় শহর তিয়ানজিনে তালেবান নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছে চীন। দুই দিনের এ বৈঠকে তালেবান ও চীনের শীর্ষস্থানীয় নেতারা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে কথা বলবেন।    

বুধাবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শীর্ষ পর্যায়ের একটি তালেবান প্রতিনিধিদল বেইজিং কর্মকর্তাদের সাথে আলোচনার লক্ষ্যে চীনে পৌঁছেছে। তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম এ কথা নিশ্চিত করেছেন।

নয় সদস্যের তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গণি বারাদর।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির মতে, তালেবানরা হলো আফগানিস্তানের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি। তাই তালেবান নেতাদের শান্তি আলোচনার পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 

তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, তারা চীনকে আশ্বস্ত করেছে যে, অন্য কোনো দেশকে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। 

নায়েম জানান, আফগানিস্তানের ব্যাপারে চীনও নাক গলাবে না বলে অঙ্গীকার করেছে বেইজিং। তবে আফগানিস্তানের সমস্যা সমাধান ও দেশটিতে শান্তি আনার ক্ষেত্রে সহায়তা করবে চীন।

আরও পড়ুন: 'এশিয়ায় সবচেয়ে বেশি মুনাফা দেয় বাংলাদেশের পুঁজিবাজার'

আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে মালভূমির উপর অবস্থিত দেশটি। প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। ফলে প্রতিবেশি দেশগুলোর চোখে আফগানিস্তান বরাবরই একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।


একাত্তর/আরবিএস  

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর