গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরাইল: জাতিসংঘ

আপডেট : ২০ জুন ২০২৪, ১১:৫২ এএম

গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘের মানবাধিকার পর্ষদের একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরাইল। জাতিসংঘ সমর্থিত স্বাধীন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর ইচ্ছাকৃত ভারী অস্ত্রের ব্যবহার ও বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত এবং সরাসরি আক্রমণ করা হয়েছে।  খবর আল জাজিরা। 

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারপারসন নাভি পিল্লাই বুধবার বলেন, ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ, জোরপূর্বক অনাহার, নির্মূল, হত্যা এবং ফিলিস্তিনিদের সঙ্গে অমানবিক ও নিষ্ঠুর আচরণ করেছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাসসহ অন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোর যোদ্ধারাও যুদ্ধাপরাধ করেছে বলে জানান নাভি পিল্লাই।

বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত ঘটনা নিয়ে ওই প্রতিবেদনের ওপর আলোচনা হয়। 

অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই বলেন, ইসরায়েল জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে, যা অনিরাপদ এবং বসবাসের অযোগ্য। তিনি বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসক্ষমতার অস্ত্রের উদ্দেশ্যমূলক ব্যবহার দৃশ্যত বেসামরিক জনগোষ্ঠীর ওপর ইচ্ছাকৃত ও সরাসরি হামলাই ছিল।’

পিল্লাই আরো বলেন, কমিশন এ উপসংহারে পৌঁছেছে যে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার নির্দিষ্ট রূপগুলোও ইসরায়েলি বাহিনীর পরিচালনা পদ্ধতির অংশে দেখা গিয়েছে।

গাজায় ইসরায়েলি আক্রমণের শুরু থেকেই ইসরায়েল দাবি করে আসছে, কেবলমাত্র হামাসকে নির্মূল করাই ইসরায়েলের উদ্দেশ্য। ইসরায়েলের এ দাবিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করে পিল্লাই বলেন, যদিও ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলেছেন যে গাজায় তাদের অভিযানের উদ্দেশ্য হামাসকে ধ্বংস করা এবং জিম্মিদের মুক্তি দেয়া, তবুও হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে এ উদ্দেশ্যগুলোর কোনোটিই মূলত অর্জিত হয়নি। 

তিনি জানান, কমিশনের তদন্তে উঠে এসেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি সম্প্রদায়কে অপমানিত এবং আরো অধস্তন করার উদ্দেশ্যে যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা করেছে। ফিলিস্তিনি নারীরা অনলাইনে এবং ব্যক্তিগতভাবে যৌন সহিংসতা ও হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি পুরুষরা যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতাসহ অত্যাচার ও নির্দিষ্ট নিপীড়নমূলক আচরণের মধ্য দিয়ে গেছে। 

এদিকে গাজায় আবারও শরণার্থীদের তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েল। নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি এলাকায় চালানো এ হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। রাতে যখন এ হামলা চালানো হয়, তখন এসব তাঁবুতে শিশুরা ঘুমিয়ে ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি।

এআর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর