কিমকে পাশে নিয়ে গাড়ি চালালেন পুতিন!

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লাইফ স্টাইল হলিউডের যে কোন নায়ককেও হার মানায়। যে কোন অস্ত্র চালানো থেকে শুরু করে হর্স রেসিং, কারাতে, মল্লযুদ্ধ, লরি চালানোর মতো কঠিন সব ক্রীড়াতেও সিদ্ধহস্ত পুতিন। হাঁটা-চলাতেও রয়েছে নায়োকচিত ভঙ্গিমা। রয়েছে প্লেবয় ইমেজও।

উত্তর কোরিয়া সফরে এসব গুণাবলীর ছোট্ট এক ধামাকাও দিয়ে গেলেন পুতিন। তিনি নিজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে বসিয়ে গাড়ি পিয়ংইয়ংয়ের রাস্তা দাপিয়ে বেরিয়েছেন পুতিন। গাড়ি চালানোয় হার মানালেন জেমস বন্ডকেও। আর ঘটনার একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে এই ভিডিও প্রথম প্রচার করে। এতে দেখা যায়, ক্রেমলিন নেতা চালকের আসনে বসে আছেন। চালকের পাশের যাত্রীর আসনে বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। দু’জনেই হাসিমুখে কথা বলছেন। গাড়িটি ম্যানিকিউরড পার্ক এলাকা দিয়ে যাচ্ছিলো।

পরে সেই গাড়ি তিনি ‘বন্ধু’কে কিমকে উপহার হিসেবে দিয়েছেন। পুতিন এই বছরের ফেব্রুয়ারিতে কিমকে রাশিয়ান নির্মিত লিমুজিন উপহার দিয়েছিলেন। আবারও তাকে অরাস ব্রান্ডের একই গাড়ি উপহার দিলেন। কিম খুবই গাড়ি পছন্দ করেন। তার কাছে দুটি রাশিয়ান গাড়ি আছে এখন।

শর্ট ড্রাইভের পর দুই নেতাকে পাশাপাশি হাঁটতে দেখা যায়। একটি সবুজ বনাঞ্চল ঘেরা জায়গার পাশ দিয়ে তারা যাচ্ছিলেন। দুজনকে মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়। গাড়ি ছাড়াও কিমকে সেনাবাহিনীর অ্যাডমিরাল ড্যাগার এবং একটি ট–সেট উপহার দিয়েছেন পুতিন।

১৮ জুন উত্তর কোরিয়াতে পা রাখার পর দিনই পুতিন বৈঠক করেছেন সেদেশের নেতা কিম জং উনের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর সামরিক চুক্তি সই করেন দু’জন। রাশিয়া কিংবা উত্তর কোরিয়াতে, অন্য দেশ আক্রমণ হানলেই একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম।

নাম না করলেও যে দুজনের ইঙ্গিত আমেরিকার দিকেই তা স্পষ্ট। কারণ ইউক্রেন যুদ্ধে কিয়েভের পাশে রয়েছে আমেরিকা। আবার কিমের দেশের সঙ্গেও ‘শত্রুতা’র অন্ত নেই ওয়াশিংটনের। সেই কারণে মার্কিন মিত্র প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানকে সব সময়ই দৌড়ের ওপর রাখতে পছন্দ করেন কিম।

এআরএস
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর