বাংলাদেশিদের কটাক্ষ করে তোপের মুখে লেবার পার্টির প্রধান

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:০৪ পিএম

ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে কটাক্ষ করে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টার্মার। 

তিনি বলেছেন, আগামী ৪ জুলাইয়ের আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন তিনি।

লেবার পার্টি প্রধানের এমন মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন জর্জ গ্যালাওয়েসহ বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক ব্রিটিশ এমপি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি সানের ইলেকশন শো ডাউন অনুষ্ঠানে লেবার লিডার স্যার কিয়ার স্টার্মার বলেছেন, প্রধানমন্ত্রী হলে, বাংলাদেশিদের মতো অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা নয়, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে লেবার লিডারের এমন মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে ব্রিটিশ এমপি জর্জ গ্যালাওয়ে বলেছেন, আমি ভিডিওতে দেখেছি কিয়ার স্টার্মার বাংলাদেশিদের আক্রমণ করেছেন। বাঙালিরা ব্রিটেনের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠী। যখন ব্রিটিশরা বাংলায় গিয়েছিলো, বাংলা ছিলো সবচেয়ে ধনী, যখন ব্রিটিশরা বাংলা ছেড়ে গেলো তখন বাংলা হয়ে যায় সবচেয়ে দরিদ্র অঞ্চল।

এদিকে নিজ দলের নেতার এমন বেফাঁস মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রুশনারা আলী ও আপসানা বেগম। রুশনারা আলী বলেছেন, বাংলাদেশি কিংবা যে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এধরণের বর্ণবাদী মন্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

কিয়ার স্টার্মারের মন্তব্যের জেরে লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন পূর্ব লন্ডনের লেবার গ্রুপের ডেপুটি লিডার কাউন্সিলর সাবিনা আক্তার।

 

 

এআর
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর