রিল বানাতে গিয়ে প্রাণ দিলেন এক নারী!

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:৪০ পিএম

রিল বানাতে প্রাণটাই দিলেন এক নারী। পাহাড়ের কোল ঘেঁষা মনোরম দৃশ্য ধারণ করতে গিয়ে ৩০০ ফিট নিচে পড়ে যান তিনি। সে সময় ঐ নারী গাড়ি ড্রাইভ করছিলেন আর ব্যাকগ্রাউন্ডে চলছিল মিউজিক। সাবধানতার অভাবে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সামাজিক মাধ্যমে সেই ভিডিও এখন ভাইরাল।   

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মর্মান্তিক সেই দুর্ঘটনায় নিহত নারী মহারাষ্ট্রের, ছত্রপতি সম্ভাজিনগরের, হনুমাননগরের বাসিন্দা। বয়স ২৩ বছর। নাম শ্বেতা দীপক সুরভাসে। সম্প্রতি এক বিকেলে সুন্দর সুলি ভঞ্জন এলাকায় এই ঘটনা ঘটে। 

শ্বেতার বন্ধু শিবরাজ সঞ্জয় মুলে তার ভিডিও করে দিচ্ছিলেন এবং শ্বেতা ভুল বশত গাড়ির ব্রেক না কষে এক্সিলারেটর চেপেছিলেন, যার কারণে গাড়িটি রিভার্স গিয়ারে চলে গিয়েছিল এবং এরপর তার পা এক্সিলারেটরে পড়তেই গাড়িটি দুরন্ত গতিতে পিছনের দিকে যেতে শুরু করে। শ্বেতা গাড়িটি থামানোর চেষ্টা করেও জীবন রক্ষা করতে পারেননি। পাহাড়ের ধারে কোনও প্রাচীর না থাকায় গাড়িটি শ্বেতাকে নিয়ে সোজা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারাতে হয় শ্বেতাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মী যেতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এরপর খাদ থেকে ঐ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুলি ভঞ্জনের দত্তধাম মন্দির এলাকাটি সুপরিচিত। বর্ষাকালে হয়ে ওঠে আরো জমজমাট । শ্বেতাও এদিন এলাকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে নিজের মোবাইল ফোনে রিল বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরেই ঘটে এই দুর্ঘটনা। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে মন্দিরের চারপাশে একটি নিরাপত্তা প্রাচীর বা লোহার রেলিং থাকলে খুবই ভালো হতো।

এনএন/এআরএস
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর