কিডনি পাচার: ভারতীয় ডাক্তারসহ কয়েক বাংলাদেশি গ্রেপ্তার 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৩:১৬ পিএম

কিডনি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ভারতের এক চিকিৎসকসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দিল্লি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। 

এই চক্রটি নিয়ন্ত্রণ করা হতো বাংলাদেশ থেকে এবং তারা ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে কিডনি কেনাবেচার জাল বিস্তার করেছিল বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন গ্রেপ্তার ডাক্তার বিজয়া কুমারী (৫০)। তিনি দিল্লির সরিতা বিহারের একটি হাসপাতালের চিকিৎসক। এখন পর্যন্ত বিজয়া উত্তর প্রদেশের নয়ডার একটি হাসপাতালে প্রায় ১৬ জন রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন করেছেন।

তদন্তের শুরুতে বলা হয়, ওই নারী ডাক্তার দিল্লির ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতালের বেতনভোগী ছিলেন। তবে এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ যে, অভিযুক্ত চিকিৎসক তাদের সাথে যুক্ত ছিলেন না।

কিডনি পাচারের ঘটনা সামনে আসার পর যৌথভাবে তদন্তে দিল্লি ও রাজস্থান পুলিশ। কারণ, কিডনি পাচারকারীদের জাল রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এরপর টানা অভিযান চালিয়ে গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে যে, কিডনি পাচার চক্রটি একটি মধ্য স্বত্বভোগীদের মাধ্যমে বাংলাদেশের রোগীদের খুঁজে বের করতো। এরপর তাদেরকে নিয়ে ভারতের রাজধানীতে উন্নত চিকিৎসার মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রলুব্ধ করতো।

এরপর কিডনি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন জাল নথিপত্র তৈরি করা হতো। দাতা ও গ্রাহকের মধ্যে ভুয়া সম্পর্ক দেখানো হতো। এইসব জাল নথিতে ব্যবহার করা হতো নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের নামে।

কারণ, ভারতীয় আইন অনুসারে কিডনি দাতা ও গ্রাহকের মধ্যে সম্পর্ক দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। অভিযানে এসব জাল নথিপত্রও জব্দ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বিজয়া কুমারী একজন সিনিয়র কনসালট্যান্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। প্রায় দেড় দশক আগে অ্যাপোলো হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগদান করেন।

কিছুদিন আগে বাংলাদেশের রাসেল এবং তার দুই সহযোগী সুমন মিয়া, ইফতি দিল্লিতে যান। সঙ্গে নেন তাদের আরেক সহযোগী ত্রিপুরার রতিশ পালকে। এরপর বাংলাদেশ থেকে কিডনি দেয়ার নাম করে রোগী নেয়া হয় দিল্লিতে।

তারা কিডনি দাতাদের দিতো চার থেকে পাঁচ লাখ টাকা। তবে গ্রহীতাদের কাছ থেকে আদায় করতো২৫ থেকে ৩০ লাখ টাকা। এই চারজনের মধ্যে ইফতি পালিয়ে গেলেও বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।

দিল্লি পুলিশ বলেছে যে, কিছু রোগীকে চাকরির প্রস্তাবের অজুহাতে ভারতে আনা হয়েছিল এবং তাদের কিডনি অপসারণ করা হয়েছিল। 

আরবি
ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। 
ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে ১১ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয় ছয়জনকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ...
দিল্লির ইন্দ্রলোক এলাকায় জুমার দিনে ব্যস্ত রাস্তায় নামাজে দাঁড়িয়ে পড়া মুসল্লিদের লাথি মেরে বরখাস্ত হয়েছেন দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর। ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার এমন আচরণের বিরোধিতা করে...
দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে। স্ত্রীর কাছে মিথ্যা বলে ধরা পড়ার ভয়ে এ কাণ্ড করেন তিনি! পরে সোমবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর