মাসুদ পেজেশকিয়ানের শপথ ৩০ জুলাই

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার ইরানের পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য মোজতাবা ইউসেফি একথা জানিয়েছেন। শপথ অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন।

৬৯ বছরের পেজেশকিয়ান গেলো ৫ জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বিজয়ী হয়ে প্রয়াত ইব্রাহিম রাইসির উত্তরসূরি হিসাবে নির্বাচিত হন। পেশায় কার্ডিয়াক সার্জন পেজেশকিয়ান ১৬ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হোন। আর প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ১৭৯ ভোট।

প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার পর সেটিতে অনুমোদন দেয় ইরানের সর্বোচ্চ অভিভাবক পরিষদ। সেখান থেকে নির্বাচনের ফল অনুমোদন করে পাঠানো হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ আলী খামেনির কাছে। তিনি চূড়ান্তভাবে অনুমোদন দেয়ার পর নতুন প্রেসিডেন্টের শপথের তারিখ করা হয়েছে।

আইন অনুযায়ী, ইরানে নির্বাচিত প্রেসিডেন্টদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে সংসদে শপথ নিতে হয়। সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ৩০ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এর পর প্রেসিডেন্ট তার প্রস্তাবিত মন্ত্রীদের আস্থা ভোটের জন্য সংসদে উপস্থাপনের জন্য ১৫ দিন সময় পাবেন।

মাসুদ পেজেশকিয়ান ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি।

পেজেশকিয়ান ইরানের দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের বাসিন্দা। তিনি ১৯৫৪ সালে মাহাবাদ শহরে জন্ম নেন। তার বাবা ইরানি-আজেরি ও মা ইরানি-কুর্দি। পেজেশকিয়ান জেনারেল মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্র থাকার সময় তিনি পাহলভি শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের দলে ভিড়েছিলেন।

মাসুদ পেজেশকিয়ান ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে অংশ নেন। যুদ্ধে চিকিৎসক হিসেবে কাজ করেন। তার ওপর দায়িত্ব ছিল যুদ্ধক্ষেত্রে চিকিৎসাকর্মীদের দেখভাল করা। ১৯৯৪ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও এক সন্তান হারান তিনি। পরে আর বিয়ে করেননি। দুই ছেলে ও এক মেয়েকে নিয়েই আঝেন তিনি।

প্রেসিডেন্ট খাতামির শাসনামলে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। ২০১৩ ও ২০২১ সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। তবে ২০১৩ সালে তিনি হাসেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ২০২১ সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে।

ইরানের ক্ষমতা বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে রয়েছে। তবে পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থিরা আশার আলো দেখছেন। বিশ্লেষকরা মনে করছেন, মাসুদ পাজেশকিয়ান এমন একজন ব্যক্তি, যাকে বিশ্বশক্তি স্বাগত জানাবে এবং পশ্চিমাদের সঙ্গে মতবিরোধ কমিয়ে আনতে পারবেন।

 

 

এআর
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর