আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ঠিক আছি: বাইডেন

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:০৭ পিএম

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপে থাকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনও সমর্থকদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছেন। নির্বাচনী প্রচারে ফিরে এসে ৮১ বছর বয়সী বাইডেন বলছেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ঠিক আছি। আমিই প্রার্থী। আমি কোথাও যাচ্ছি না। 

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক জনসভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন এ ডেমোক্র্যাট প্রার্থী। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।  

এসময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেন বাইডেন। ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।  

মিশিগান রাজ্যের অন্যতম নির্বাচনী লড়াই ক্ষেত্র নর্থভিলে এক নৈশভোজে সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, আমাদের কাজ শেষ করতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ঠিক আছি। 

তিনি আরও বলেন, আমি দৌড়াচ্ছি এবং আমরা জিততে যাচ্ছি। আপনারা হাল ছাড়বেন না।

সবশেষ বৃহস্পতিবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের শেষ দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করতে গিয়ে তাকে ভুল করে ‘পুতিন’ বলে সম্বোধন করেন জো। এর দুই ঘণ্টা যেতে না যেতেই একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুলিয়ে ফেলেন। কমলা হ্যারিসকে ‘ট্রাম্প’ বলে সম্বোধন করেন। এ নিয়েও সরগরম ভোটের মাঠ। 

এর আগে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রথম নির্বাচনী বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহারের জন্যে তার নিজ দল ডেমোক্র্যাট পার্টি থেকে নানাভাবে চাপ দেয়া হচ্ছে। তবে বাইডেন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে না দাঁড়ানোর দৃঢ় অবস্থানে রয়েছেন।

আরবিএস
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর