কমলার পাশে ওবামা নেই কেন?

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন হাড়বুড়ো জো বাইডেন। কিছুতেই লড়াই থেকে সরে দাঁড়াবো না, এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হাতে তুলে নির্বাচনী ব্যাটন। এতে, হাফ ছেড়ে বেঁচে গেছেন ডেমোক্র্যাটিক দলের নেতা-কর্মীরা। দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বাগত জানিয়েছেন বেশিরভাগ ডেমোক্র্যাটিক দলের নেতারা। তবে, এতে বাধ সেধেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। 

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, গেলো রোববার জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসকে নতুন প্রার্থী হিসাবে ঘোষণা করলেও, সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি আমেরিকার দুইবারের প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ, তিনি মনে করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারবেন না কমলা হ্যারিস। বাইডেনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, কমলা প্রার্থী হওয়াতে ওমাবা ভীষণভাবে হতাশ হয়েছেন, কারণ তিনি মনে করেন কমলা জিততে পারবে না। 

সূত্রটি বলেন, ওবামা জানেন কমলা হ্যারিস শুধু অযোগ্যই নন, সেই সঙ্গে এমন কিছু বিষয়ে কমলা হ্যারিসের দক্ষতার অভাব রয়েছে, যা একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য অপরিহার্য। অভিবাসন নিয়ে কথা বললেও কমলা কখনই সীমান্ত এলাকায় যায়নি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে যেসব কাজ করা দরকার ছিলো সেগুলো কোনটিই ঠিক করে করতে পারেননি ডেমোক্র্যাটদের প্রার্থী। তাছাড়া, কমলা এমন কিছু কথা বলে ফেলেছেন যা একজন সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট কখনই বলতে পারেন না। সব মিলিয়ে ওবামা বেশ হতাশ। 

সূত্রটির দাবি, ওবামা মনে করে জো বাইডেনের সরে যাওয়া একটি পূর্ব পরিকল্পনারই অংশ। বাইডেনকে সরে যাবার আহবান জানিয়ে হলিউড অভিনেতা জর্জ ক্লুনির লেখা একটি নিবন্ধ এবং বাইডেনের সরে যাওয়া, সব কিছুই সেই পরিকল্পনার একটি অংশ ছিলো। এতে বেশ রেগে আছেন ওবামা এবং কোন কিছুই তাঁর মন মতো না হবার কারণে কমলার সমর্থক দলে নাম লেখাচ্ছেন না প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ওবামা। বাইডেনের পরিবর্তে ওবামার পছন্দের তালিকায় শীর্ষ ছিলেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি।  

তবে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনের আগেই এনবিসি নিউজ বৃহস্পতিবার জানিয়েছে যে, বারাক ওবামা শিগগিরই কমলা হ্যারিসকে সমর্থন করার পরিকল্পনা করছেন। ওবামা ব্যক্তিগতভাবে হ্যারিস প্রার্থীতে  হওয়াতে ওবামার সমর্থন আছে এবং কমলার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। বারাক ওবামা এবং কমলা হ্যারিসের সহযোগীরা তাদের দুজনকে প্রচার অভিযানে একসঙ্গে উপস্থিত করার বিষয়ে আলোচনা করেছেন।  যদিও কোনো এনিয়ে কোন দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছে এবিসি নিউজ।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর